নিউজ ডেক্স
আরও খবর
নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২
৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২
হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫
বনপাড়ায় ১২ মৃত্যু: সেই বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না
কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: অজ্ঞাতনামা দুই চালকের বিরুদ্ধে পুলিশের মামলা
কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ নামের একটি সামাজিক সংগঠনের সদস্য বলে জানা গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার আড়কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকার মো. বশারত মোল্লার ছেলে মো. রাব্বি (২৫), আঠারোখাদা গ্রামের আবুজর মোহাম্মদ রুহুল্লার মেয়ে ঐশি আক্তার (২৪) এবং বারাশিয়া গ্রামের মো. হান্নান বিশ্বাসের ছেলে নুর মোহাম্মদ আকাশ (২১)। রাব্বি সংগঠনটির মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশের পক্ষ থেকে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ঢাকাগামী ‘কিংফিশার পরিবহনের’ একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।
সংগঠনটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান জানান, নিহতরা সবাই ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ফরিদপুরে সংগঠনটির একটি সভায় অংশগ্রহণ শেষে মাগুরায় ফিরছিলেন।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম বলেন, বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]