ফ্রান্সে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভ নিষিদ্ধ – বর্ণমালা টেলিভিশন

ফ্রান্সে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভ নিষিদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ October, ২০২৬ | ৫:৩২ 6 ভিউ
ফ্রান্সে সাম্প্রতিক অস্থিরতার পর আগামী কয়েক দিনের জন্য ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভ ও সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। বিশেষ করে আগামী শনিবার এ নিষেধাজ্ঞা কার্যকর করার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিরাপত্তাবিষয়ক এক বৈঠকের পর মাখোঁ বলেন, যেসব সংগঠনের বিক্ষোভ বা সমাবেশ আয়োজনের বৈধতা নেই, তাদের আবেদন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বাতিল করবেন। তিনি জানান, ট্রেড ইউনিয়নগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের অনুমতি চাইতে পারবে। তাদের আবেদন পর্যালোচনা করবেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। ট্রেড ইউনিয়নগুলোর আবেদনের ক্ষেত্রে তারা বিকল্প পথে বিক্ষোভ করার প্রস্তাব দেবেন। তবে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভের আবেদন সম্ভব হলে নিষিদ্ধ করা হবে। পরিস্থিতি শান্ত রাখা এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন সুরক্ষিত রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান মাখোঁ। জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহান্তে ফ্রান্সজুড়ে বিক্ষোভ হয়। এসব বিক্ষোভ মোকাবিলায় আগাম প্রস্তুতির ঘাটতি ছিল বলে স্বীকার করেন মাখোঁ। তিনি বলেন, পরিস্থিতির কিছু দিক আগে থেকে অনুমান করা যায়নি। তিনি আরও জানান, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় ইতিমধ্যে সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে এবং কারফিউ জারি করা হয়েছে। গত বুধবার রাতের ঘটনাগুলোও এসব পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। মাখোঁর অভিযোগ, সম্প্রতি উগ্র বামপন্থি সংগঠনগুলো সরকার উৎখাতের চেষ্টা চালিয়েছে। তাদের রাজনৈতিক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিশ্চিত করতে শুক্রবার প্রতিরক্ষাবিষয়ক একটি বৈঠক ডাকার কথাও জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানে আরও কিছু পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। সূত্র: আনাদোলু

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কঙ্গো থেকে উগান্ডা হয়ে নাইজেরিয়ায় ইবোলা, বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে ইরান: ট্রাম্প ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২ হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫ ইন্দোনেশিয়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার মানুষ হুতিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের ফ্রান্সে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভ নিষিদ্ধ শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি চীনের বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার জ্বালানি তেলের দামে বড় লাফ সৌদিগামী ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ১৩৫, ভোগান্তির শেষ কোথায় আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯৭ শতাংশ কাজ শেষে কেন বাতিল হলো বিআরটি, এতে লাভ না ক্ষতি? শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, কয়েক মিনিটের ব্যবধানে আরও কম্পন সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও ইউপিডিএফের গোলাগুলি বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল অর্থ মন্ত্রণালয় পদত্যাগের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন ইশরাক