সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর – বর্ণমালা টেলিভিশন

সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ October, ২০২৬ | ১০:১৯ 8 ভিউ
দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলে একটি জনপ্রিয় সমুদ্রসৈকতে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণে এক নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। বিশ্বজুড়ে হাঙরের আক্রমণে মৃত্যুর ঘটনা সচরাচর দেখা যায় না। তবে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ উপকূলীয় এলাকায় এ ধরনের প্রাণঘাতী ঘটনার বেশ কিছু ইতিহাস রয়েছে। মঙ্গলবার হামলার ঘটনাটি ঘটে কুগোম্পো সিটির (পূর্বের নাম ইস্ট লন্ডন) ওরিয়েন্ট সৈকতে। এ ঘটনার পর পৌর কর্তৃপক্ষ আশপাশের সব সৈকত বন্ধ ঘোষণা করেছে এবং সাধারণ মানুষকে সমুদ্রে নামতে নিষেধ করেছে। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘সকালে ওরিয়েন্ট সৈকতে একটি হাঙরের হামলার ঘটনা ঘটেছে এবং এতে একটি মর্মান্তিক প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।’ পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল সাতটার দিকে তাদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে তারা ৬৫ বছর বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করেন, যার শরীরে একাধিক ‘ক্ষত’ ছিল। স্থানীয় গণমাধ্যম জানায়, ওই নারী নিয়মিত সাঁতার কাটতেন এবং ঘটনার সময় তিনি অন্য সাঁতারুদের একটি দলের সঙ্গেই সমুদ্রে নেমেছিলেন। স্থানীয় একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অন্য সাঁতারুরা পানিতে হাঙরের লেজ ও ডানা দেখতে পেয়েছিলেন। ফেসবুকের এক পোস্টে ওই সংগঠনটি লিখেছে, ‘ভুক্তভোগী নারীর ডান হাত ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।’ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল শার্ক অ্যাটাক ফাইল’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে হাঙরের আক্রমণের মোট ৬৫টি ঘটনা ঘটেছিল, যার মধ্যে নয়জন মারা যান। এর মধ্যে একটি প্রাণঘাতী ঘটনা ঘটেছিল এই দক্ষিণ আফ্রিকাতেই। গবেষকদের মতে, উপকূলীয় এলাকার ক্রমবর্ধমান জনসংখ্যা, সমুদ্রে মানুষের যাতায়াত বৃদ্ধি, পরিবেশগত পরিবর্তন এবং হাঙর ও তাদের শিকারের বিচরণের পরিবর্তনসহ নানা বিষয়ের ওপর এসব সামুদ্রিক প্রাণীর মানুষের মুখোমুখি হওয়ার বিষয়টি নির্ভর করে। নারী মৃত্যু

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? হঠাৎ কেন পিএসসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মোবাশ্বের পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর বুকিং ডটকমে প্রতারণার ঝুঁকি তদন্ত করছে ইইউ পিঠা, পুরি, পেঁয়াজু থেকে রেস্তোরাঁ—খাদ্য ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: অজ্ঞাতনামা দুই চালকের বিরুদ্ধে পুলিশের মামলা ঋণের ভারে পুড়ছে ফ্রান্স, এরপর কি যুক্তরাষ্ট্র? কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ জয়পুরহাটে আলুর পর কলায়ও লোকসান গুণছেন চাষিরা হাজারীবাগে কুরিয়ার সার্ভিস অফিসে ভাঙচুর-লুটপাট প্রশ্ন ফাঁসের মামলায় কৃষি কর্মকর্তা গ্রেপ্তার জমানো টাকা ও স্বর্ণালঙ্কারের লোভে বোনকে হত্যা, লাশ ফেলা হয় ধানখেতে