বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় – বর্ণমালা টেলিভিশন

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ October, ২০২৬ | ১০:১৭ 4 ভিউ
জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত ও সড়ক উন্নয়নকাজের জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিলেটের জৈন্তাপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকতে হবে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের। বুধবার (২১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), জৈন্তাপুর। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জৈন্তাপুর উপকেন্দ্রের আওতাধীন জাফলং ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, সড়ক উন্নয়নকাজের জন্য এসব ফিডারে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত ও উন্নয়নকাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৈকতে সাঁতার কাটছিলেন, হঠাৎ হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল নারীর কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সৌদিতে ফ্লাইট চালানো নিয়ে সুখবর দিল বিমান ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ডাক ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? হঠাৎ কেন পিএসসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মোবাশ্বের পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর বুকিং ডটকমে প্রতারণার ঝুঁকি তদন্ত করছে ইইউ পিঠা, পুরি, পেঁয়াজু থেকে রেস্তোরাঁ—খাদ্য ব্যবসায় লাইসেন্স বাধ্যতামূলক রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: অজ্ঞাতনামা দুই চালকের বিরুদ্ধে পুলিশের মামলা ঋণের ভারে পুড়ছে ফ্রান্স, এরপর কি যুক্তরাষ্ট্র? কুমিল্লায় কর্ণফুলীর বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ জয়পুরহাটে আলুর পর কলায়ও লোকসান গুণছেন চাষিরা হাজারীবাগে কুরিয়ার সার্ভিস অফিসে ভাঙচুর-লুটপাট প্রশ্ন ফাঁসের মামলায় কৃষি কর্মকর্তা গ্রেপ্তার জমানো টাকা ও স্বর্ণালঙ্কারের লোভে বোনকে হত্যা, লাশ ফেলা হয় ধানখেতে