‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা – বর্ণমালা টেলিভিশন

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ October, ২০২৬ | ৫:৩৬ 9 ভিউ
ঢালিউড অভিনেত্রী পূজা চেরীকে এখন আর আগের মতো রুপালি পর্দায় দেখা যায় না। সর্বশেষ তাকে বড়পর্দায় দেখা গেছে কুরবানির ঈদে ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসিরের সিনেমাটির কাজ অবশ্য অনেক আগেই হয়েছিল। তবে গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বরং কয়েক দফায় তার ব্যক্তিগত জীবনে সম্পর্ক ও বিয়ের গুঞ্জন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ চর্চা হয়েছে। এবার শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতে আছেন পূজা চেরী। হিন্দু ধর্মাবলম্বী সাধারণ মানুষের মতো বিনোদন জগতের তারকারাও শামিল হচ্ছেন এ উৎসবে। নানা সাজ-পোশাকে যাচ্ছেন মন্দিরে মন্দিরে— পূজামণ্ডপে। আনন্দের মুহূর্ত শেয়ার করে নিচ্ছেন সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের সঙ্গেও। এবার অভিনেত্রী পূজা চেরীও দুর্গাপূজার উৎসবে প্রথম দিন থেকেই নিয়মিত মন্দিরে মন্দিরে পূজামণ্ডপে ঘুরছেন, মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা করছেন। সপ্তমীতে ঘুরেছেন বহুল আলোচিত বনানীর পূজামণ্ডপে। সেখান থেকে শেয়ার করে নিয়েছেন সামাজিক মাধ্যম ফেসবুকে। সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীতেও মুগ্ধতা ছড়ালেন ‘পোড়ামন ২’খ্যাত অভিনেত্রী পূজা চেরী। লাল পেড়ে সাদা শাড়ি, আর তাতে ছোট ছোট নকশার কাজ। হাতভর্তি চুড়ি, গলায় হালকা গহনা। সাজ হিসেবে সাধারণ হলেও তা দেখতে অসাধারণই লাগছে, যেন পূজার অবয়বে অপূর্ব হয়ে উঠল মুখমণ্ডল, যেন দেবী রূপেই ছুটছেন মন্দিরে মন্দিরে। সোমবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেসব ছবি দেখে অনুমান করা যায়, অষ্টমীতে তিনি কোনো গ্রামের পূজায় অংশ নিয়েছেন। সেই মণ্ডপটি একটি বাড়ির ভেতরে। মণ্ডপ ছাড়াও সেখানকার একটি পুকুরের সামনেও ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। এসব ছবির সঙ্গে ক্যাপশনে পূজা চেরী লিখেছেন— ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা— সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা।' তিনি বলেন, মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।’ পূজার এই সাজ পছন্দ করছেন তার ভক্ত-অনুসারীরাও। এক নেটিজেন লিখেছেন—‘সুন্দরতম মানবী। ভালোবাসি তোমাকে’। আরেক নেটিজেন লিখেছেন— ‘আপনাকে একবার সরাসরি দর্শন করার ইচ্ছে আছে। অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে ফ্রান্সের পথ ধরে এবার বড় ধরনের শঙ্কায় যুক্তরাষ্ট্র, নেপথ্যে দুই কারণ জঙ্গিবাদের পুনরুত্থান: আঞ্চলিক উগ্রবাদের নতুন কেন্দ্র বাংলাদেশ রংপুরের কাউনিয়ায় দিনদুপরে বাড়ির সামনেই আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ইউক্রেনের সঙ্গে মেক্সিকান ড্রাগ কার্টেলের যোগসাজশ তদন্ত করছে যুক্তরাষ্ট্র, দাবি রুশ গোয়েন্দা সংস্থার ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাক সেনাপ্রধান আসিম মুনির ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেছেন রাহুল গান্ধী, দাবি বিজেপির যুক্তরাষ্ট্র-ইসরাইল কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে? যুক্তরাষ্ট্রের মতো ইউরোপও ভুল সিদ্ধান্তের ফল ভুগছে: আরাগচি দেশে চাষ হচ্ছে ব্ল্যাক রাইস, দাম কত, গুণাগুণ কী? স্বর্ণের দাম কমল ব্যবসার আয় বছরের মাঝে বাড়লে যাকাত দেবেন যেভাবে ট্রাম্প: রাশিয়াকে আলোচনার টেবিল থেকে সরাতে চাই না, শান্তি আলোচনায় “দারুণ অগ্রগতি” ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তার পথে ঐতিহাসিক মাইলফলক’ স্বীকার করলেন আমলারাই জুলাই চেতনায় তৈরি নতুন নোটের সুযোগে বাড়ছে জাল টাকার কারবার, ঝুঁকিতে ব্যবসায়ী-সাধারণ মানুষ