বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৫ October, ২০২৬
৬:৪০ pm
10 ভিউ

বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ October, ২০২৬ | ৬:৪০ 10 ভিউ
যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীকে তাঁর নিজ বাসা থেকে মব করে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁর পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, শারমিনের দুটি ছোট সন্তান রয়েছে, যাদের একজন বিশেষ চাহিদাসম্পন্ন। শিশুটির সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। এ অবস্থায় মাকে গ্রেপ্তার করায় সন্তানদের দেখাশোনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শারমিন সুলতানা শর্মী বিশিষ্ট আবৃত্তিশিল্পী, উপস্থাপক ও অভিনেতা এবং বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাত হোসেন নিপুর স্ত্রী। শারমিনকে বাসা থেকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর স্বজন, সহকর্মী ও রাজনৈতিক পরিচিতজনরা। তাঁদের দাবি, শারমিনের অনুপস্থিতিতে ছোট দুই শিশু সন্তানের দেখভালের জন্য পরিবারের পক্ষ থেকে পর্যাপ্ত কেউ নেই। পরিবারের ঘনিষ্ঠজনদের ভাষ্য, বিশেষ করে অস্ত্রোপচার করা শিশুটির নিয়মিত যত্ন ও দেখভালের প্রয়োজন রয়েছে। এমন পরিস্থিতিতে শিশুদের মাকে গ্রেপ্তার করায় তাদের শারীরিক ও মানসিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। এদিকে, শারমিন সুলতানার গ্রেপ্তারের পেছনে কী অভিযোগ বা মামলার কারণ রয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তাঁকে কোন মামলায় এবং কোন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়েও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য প্রয়োজন। শারমিনের স্বজন ও পরিচিতজনদের প্রশ্ন, গুরুতর যত্নের প্রয়োজন থাকা দুই শিশুর মায়ের ক্ষেত্রে গ্রেপ্তারের সময় মানবিক বিষয়গুলো বিবেচনা করা হয়েছে কি না। বিশেষ করে সম্প্রতি অস্ত্রোপচার হওয়া শিশুটির দেখভালের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর জামিন বা বিকল্প কোনো আইনি ব্যবস্থার সুযোগ রয়েছে কি না, সে প্রশ্নও তুলেছেন তারা। পরিবারের পক্ষ থেকে শারমিনের মুক্তি এবং শিশু দুটির নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’ এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে? আওয়ামী লীগের ঠেকানোর মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, দায় চাপল বিএনপির গুপ্তদের ঘাড়ে চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা