আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ সেপ্টেম্বর, ২০২৬
৫:১৪ পূর্বাহ্ণ
12 ভিউ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:১৪ 12 ভিউ
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। গত জুলাইয়ে বিশ্বকাপ ফাইনালে হারের মাসখানেক পর এই ঘোষনা দিলেন মহাতারকা। ইনস্টাগ্রামে ৩৯ বছর বয়সী মেসি লেখেন, ‘এটি এমন একটি সিদ্ধান্ত যা আমার আত্মাকে গভীরভাবে ব্যথিত করেছে এবং এখনো করছে, তবে আমি বুঝি যে এটাই সঠিক সময়।’ তিনি আরও লেখেন, ‘আমি শপথ করে বলছি, আমি সর্বদাই আমার সবটুকু দিয়েছি। শুধু শেষ কয়েক বছরে যখন আমরা সবকিছু জিতেছি তখন নয়, তার আগের সময়গুলোতেও। আমি সবসময় এই জার্সির জন্য লড়াই করেছি এবং নিজের সর্বোচ্চটা দিয়েছি।’ ২০০৫ সালে অভিষেকের পর দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনাকে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন মেসি। ২০২২ সালে দোহার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বমঞ্চে ট্রফি এনে দেন তিনি। তবে ২০২৬ সালের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় তার দল। চলতি বছরের আগস্টে বাবা জর্জে মেসির প্রয়াণের পর ফুটবল চালিয়ে যাওয়া নিয়ে সংশয়ের কথা জানিয়েছিলেন মেসি। দীর্ঘ সময় ফুটবল খেলার বিষয়ে সে সময়ই নিজের মনে সন্দেহের কথা প্রকাশ করেছিলেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন মেসি। ক্লাবটির সঙ্গে ২০২৮ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি রয়েছে তার। বিদায়লগ্নে আবেগঘন বার্তায় সমর্থকদের উদ্দেশ্যে মেসি লেখেন, ‘আমার সতীর্থদের পাশাপাশি আপনাদের এমন কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি যা আমরা একসময় কেবল স্বপ্নেই দেখতাম। সেই মানসিক শান্তি ও গর্ব নিয়েই আমি বিদায় নিচ্ছি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব বিমানবন্দরে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ২ হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ গ্রেফতার ১ বিপিএলে ফিক্সিং তিনজন নিষিদ্ধ সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ছবিটি নিয়ে যা জানা গেল পোড়া খাবার কি ক্যানসারের ঝুঁকি অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক