ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট – বর্ণমালা টেলিভিশন

ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ আগস্ট, ২০২৬ | ৫:৩২ 1 ভিউ
বিদ্যুৎ সরবরাহের স্বল্পতার কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সাময়িকভাবে দিনে পাঁচ দফায় লোডশেডিংয়ের সূচি দেওয়া হয়েছে। প্রতিটি দফায় এক ঘণ্টা করে মোট পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) বিদ্যুৎ সরবরাহের স্বল্পতার বিষয়টি বুয়েট প্রশাসনকে অবহিত করার পর রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোর ৬টা থেকে সকাল ৭টা, সকাল ১০টা থেকে ১১টা, দুপুর ২টা থেকে ৩টা, রাত ১২টা থেকে ১টা এবং রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত লোডশেডিং হবে। অর্থাৎ ২৪ ঘণ্টায় পাঁচ দফায় মোট পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে তবে বুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, লোডশেডিং এড়াতে তারা নিজেদের সক্ষমতা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। নির্ধারিত সময়ে নিজস্ব জেনারেটরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। ফলে কিছু স্থাপনায় বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। বুয়েটের প্রধান প্রকৌশলী ড. এ কে এম জাহাঙ্গীর আলম বলেন, ‘আজ বিকেলে নোটিশটি জারি করেছি। আমরা চেষ্টা করছি, যাতে লোডশেডিং দিতে না হয়। ডিপিডিসি যেই মুহূর্তে বিষয়টি সমাধান করতে পারবে, তখনই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’ তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে নির্ধারিত লোডশেডিংয়ের প্রয়োজনও থাকবে না। তবে বর্তমান সূচি কতদিন কার্যকর থাকবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেননি তিনি। বুয়েটের বিজ্ঞপ্তিতে লোডশেডিংয়ের সময়ে সংশ্লিষ্ট সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই