জবিতে মন্দিরের পাশে ‘গরু ভোজ’ বিতর্ক: ওপরে ওপরে সম্প্রীতির বাণী, নেপথ্যে ছাত্রশক্তি নেতার সংশ্লিষ্টতা – বর্ণমালা টেলিভিশন

জবিতে মন্দিরের পাশে ‘গরু ভোজ’ বিতর্ক: ওপরে ওপরে সম্প্রীতির বাণী, নেপথ্যে ছাত্রশক্তি নেতার সংশ্লিষ্টতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ October, ২০২৬ | ৮:৫৫ 4 ভিউ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মন্দিরের পাশে গরুর মাংস রান্না ও পরবর্তী সময়ে গরু জবাইয়ের কর্মসূচি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। আসন্ন দুর্গাপূজার আগে এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি, শিক্ষার্থীদের অধিকার ও রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে ‘জবিয়ানস’ নামে একটি ফেসবুক পেজ থেকে গরু জবাইয়ের কর্মসূচির জন্য অর্থ সংগ্রহের উদ্যোগে জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস শেখের ব্যাংক হিসাব ও বিকাশ নম্বর ব্যবহারের অভিযোগ সামনে এসেছে। গত ১২ই অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের একটি আয়োজনে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হয়। রান্নার স্থান কেন্দ্রীয় মন্দিরের কাছে হওয়ায় বিষয়টি নিয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মধ্যে আপত্তি তৈরি হয়। ঘটনাটি পরে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক ও পাল্টাপাল্টি বক্তব্যের জন্ম দেয়। পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দেয়। প্রশাসনের এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ গরু জবাই ও ভোজের কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেয়। এ কর্মসূচিকে ঘিরেই নতুন করে বিতর্ক ছড়িয়ে পড়ে। ‘জবিয়ানস’ পেজের অর্থ সংগ্রহ নিয়ে প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জবিয়ানস’ নামে একটি পেজ থেকে গরু জবাইয়ের কর্মসূচির জন্য অর্থ সংগ্রহের আহ্বান জানানো হয়। অর্থ পাঠানোর জন্য দেওয়া ব্যাংক হিসাবটি জাতীয় ছাত্রশক্তির জবি শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির জুলাইবিষয়ক সম্পাদক ফেরদৌস শেখের। একইভাবে, অর্থ পাঠানোর জন্য দেওয়া বিকাশ নম্বরটিও তার বলে দাবি করা হয়েছে। দাবির পক্ষে অভিযোগকারীরা একটি ফটোকার্ড ও ট্রুকলার স্ক্রিনশটের কথা উল্লেখ করেছেন। প্রসঙ্গত, ‘জবিয়ানস’ পেজটি এর আগে জকসু নির্বাচনের সময় শিবির-সমর্থিত প্যানেলের প্রচারণা চালিয়েছিল। পূজার সময়ে জবি খেলাফত ছাত্র মজলিসের ‘সম্প্রীতিভোজ ও কাওয়ালী সন্ধ্যা’ আয়োজনের প্রচারও পেজটি থেকে করা হয়েছিল। তবে একই আয়োজনের পোস্ট শেয়ার করে ফেরদৌস শেখ দ্বিমত প্রকাশ করেছিলেন বলেও অভিযোগকারীদের বক্তব্য। এক্ষেত্রে পেজটির পরিচালনা, রাজনৈতিক প্রচারণা এবং বিভিন্ন কর্মসূচি প্রচারের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে। পেজটির প্রকৃত পরিচালকদের পরিচয়, পোস্টগুলোর প্রেক্ষাপট এবং ফেরদৌস শেখের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে। সম্প্রীতির বক্তব্য ও রাজনৈতিক বিতর্ক আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। একদিকে মন্দিরের পাশে গরু জবাই করে মাংস রান্না নিয়ে আপত্তি, অন্যদিকে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে গরু জবাইয়ের কর্মসূচি—দুটি ঘটনাই ক্যাম্পাসে ধর্মীয় অনুভূতি ও পারস্পরিক শ্রদ্ধার প্রশ্ন সামনে এনেছে। অভিযোগকারীদের বক্তব্য, ‘জবিয়ানস’ পেজের আগের কার্যক্রম এবং বর্তমান কর্মসূচিতে অর্থ সংগ্রহের তথ্যের মধ্যে রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে। এ কারণে পেজটির পেছনে কারা রয়েছেন এবং অর্থ সংগ্রহের উদ্যোগ কে পরিচালনা করেছেন, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। এদিকে জবি শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি শাহীন মিয়া এক বিবৃতিতে সাম্প্রতিক ঘটনা নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদকের বক্তব্যকে ‘অসত্য ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন। তার বক্তব্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরাই গরুর মাংস রান্না করেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জয় সাহা ধর্মীয় ইস্যু তৈরি করেছেন এবং জবি ছাত্রদল তাতে উসকানি দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শাহীন মিয়া দাবি করেন, গরুর মাংস রান্নার ঘটনার সঙ্গে জাতীয় ছাত্রশক্তির কোনো নেতা-কর্মীর বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। সংগঠনটি কোনো ধরনের সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না এবং ক্যাম্পাসে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন শাহীন মিয়া। তবে ছাত্রশক্তির সাংগঠনিক বিবৃতিতে সংশ্লিষ্টতা অস্বীকার করা হলেও ফেরদৌস শেখের নামে অর্থ সংগ্রহের হিসাব ব্যবহারের অভিযোগটি সম্পর্কে সংগঠনটি কোন মন্তব্য জানায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস দেশের সব হাসপাতাল-মেডিকেল কলেজে তিনটি নির্দিষ্ট বই রাখা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি জবিতে মন্দিরের পাশে ‘গরু ভোজ’ বিতর্ক: ওপরে ওপরে সম্প্রীতির বাণী, নেপথ্যে ছাত্রশক্তি নেতার সংশ্লিষ্টতা ডব্লিউএফপির প্রতিবেদন: দেশে খাদ্য সংকটে প্রায় ২ কোটি মানুষ, খাবার থাকলেও ক্রয়ের সামর্থ্য নেই আরও ৪.৫ বিলিয়ন ডলার ঋণ চায় বৈদেশিক ঋণের ভারে জর্জরিত বাংলাদেশ বিশ্বে আগামী ১৫ বছরে ৮০ কোটি কর্মসংস্থান ঘাটতির শঙ্কা সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর হস্তান্তর করল বিএসএফ বাংলাদেশের মতো ভারতেও তারা সরকার বদল করতে চায়: রাজনাথ ইরানে ‘মাদার অব অল বোম্বস’ নিক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র সার্কিট হাউসে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু দুর্গোৎসব ভোটের আগে ২০৩ এমপির জন্য বিশেষ বরাদ্দ রক্তের প্রয়োজন, আছেন সুমন যুদ্ধক্ষেত্রে ‘শিকার’ হিসেবে ব্যবহার, প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের