বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ জুন, ২০২৬
৯:৩৫ পূর্বাহ্ণ
64 ভিউ

বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুন, ২০২৬ | ৯:৩৫ 64 ভিউ
বগুড়া থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাঁজা নিতে এসে এক কিশোরী ও তার খালাতো ভাই পুলিশের হাতে আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে এসআই ইয়াছিন আলীর নেতৃত্বে ফুলবাড়ী থানার একটি বিশেষ দল উপজেলার আছিয়ার বাজার মোড়ে অবস্থান নেয়। এ সময় একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালিয়ে একটি স্কুলব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো ২ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ এক কিশোরী ও তার খালাতো ভাইকে আটক করা হয়। আটক কিশোরীর ১৪ বছর। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অপর আটক ব্যক্তি মো. পায়েল মিয়ার বয়স ২২ বছর সে বগুড়া সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাদের মধ্যে খালাতো ভাই-বোনের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, অটোরিকশায় থাকা এক ব্যক্তির কাছে আটক দুজনের পরিচয় জানতে চাইলে তিনি তাদের চিনতে অস্বীকার করেন। পরে থানায় জিজ্ঞাসাবাদের সময় কিশোরী জানায়, ওই ব্যক্তি তার বাবা। ঘটনাস্থলে তিনি নিজের পরিচয় গোপন করেছিলেন বলে পুলিশের দাবি। থানায় জিজ্ঞাসাবাদের সময় কিশোরী দাবি করে, তার বাবা প্রথমবারের মতো তাকে এ কাজে নিয়ে এসেছেন। সে আরও জানায়, তাদের পরিবার আর্থিকভাবে অসচ্ছল এবং তার বাবার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী এসআই ইয়াছিন আলী বলেন, আটক দুজনের কাছ থেকে স্কুলব্যাগে রাখা ২ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। তদন্তে ঘটনার আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কিশোরীর বয়স ১৪ বছর হওয়ায় তাকে আদালতের মাধ্যমে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপরদিকে আটক যুবককে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল