৩৬ বছর বয়সেই দুই বিলিয়ন সম্পদের মালিক টেইলর সুইফট – বর্ণমালা টেলিভিশন

৩৬ বছর বয়সেই দুই বিলিয়ন সম্পদের মালিক টেইলর সুইফট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ June, ২০২৬ | ৮:২৫ 83 ভিউ
‘ওয়ান ফর দ্য মানি, টু ফর দ্য শো’—টেইলর সুইফট যেন থামবার পাত্রী নন। ‘শ্যাম্পেন প্রবলেমস’ খ্যাত এই গায়িকার আনুমানিক মোট সম্পত্তি মাত্র দুই বছর আগে ছিল ১.৬ বিলিয়ন ডলার। তবে ফোর্বসের সর্বশেষ তথ্য অনুযায়ী, সেই অঙ্ক এখন এক লাফে পৌঁছে গেছে রেকর্ড ছুঁয়ে ফেলা ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারে। গত ৩ জুন প্রকাশিত ফোর্বসের ‘আইকনোক্লাস্ট ৫০’ তালিকা অনুসারে, ২০২৩ সালে প্রথমবার বিলিয়নিয়ারের ক্লাবে পা রাখার পর মাত্র তিন বছরের মাথায় নিজের মোট সম্পত্তি দ্বিগুণ করেছেন এই গ্র্যামিজয়ী তারকা। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত চলা তার রেকর্ড-ব্রেকিং ‘ইরাস ট্যুর’ এবং পুরোনো অ্যালবামগুলোর রি-রেকর্ডেড সংস্করণ বিক্রির অভাবনীয় সাফল্যই মূলত তার এই আর্থিক সম্পত্তি বৃদ্ধির মূল কারণ। এছাড়া বর্তমানে ৩৬ বছর বয়সী এই শিল্পী ২০২৪ ও ২০২৫ সালে যথাক্রমে ‘টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’ এবং ‘লাইফ অব আ শোগার্ল’ শিরোনামে দুটি নতুন অ্যালবাম উপহার দিয়েছেন। এখানেই শেষ নয়, গত বছর তিনি তার প্রথম ছয়টি অ্যালবামের মালিকানা স্বত্বও (রাইটস) সফলভাবে কিনে নিয়েছেন। ফোর্বসের হিসাব অনুযায়ী, ‘ওপালাইট’ খ্যাত এই গায়িকার বর্তমান মোট সম্পত্তির ব্যবচ্ছেদ করলে দেখা যায়, কনসার্ট ট্যুর ও রয়্যালটি থেকে তার আয় প্রায় ৮০ কোটি ডলার। এছাড়া তার মিউজিক ক্যাটালগের আনুমানিক মূল্য প্রায় ৬০ কোটি ডলার এবং আবাসন বা রিয়েল এস্টেট সম্পদ আছে প্রায় ১১ কোটি ডলারের। ২ বিলিয়ন ডলারের এই বিপুল সাম্রাজ্যের মালিক হয়ে বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পীর খেতাবটি নিজের দখলে আরও শক্তভাবে ধরে রাখলেন টেইলর। এর আগে ২০২৪ সালের অক্টোবরে ১.৬ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে পপ তারকা রিয়ানাকে ছাড়িয়ে তিনি এই মুকুট মাথায় পরেছিলেন। নারী শিল্পীদের মধ্যে শীর্ষস্থান ধরে রাখলেও, সার্বিকভাবে সবচেয়ে ধনী সংগীতশিল্পী অবশ্য তিনি নন। ফোর্বসের হালনাগাদ অনুযায়ী, ২.৮ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে সেই শীর্ষস্থানটি ধরে রেখেছেন মার্কিন র্যাপার ও ব্যবসায়ী জে-জি। তবুও টেইলর সুইফটের এই অর্জন ঐতিহাসিক। কারণ ফোর্বস আগেই ঘোষণা করেছিল, টেইলর হলেন ইতিহাসের প্রথম সংগীতশিল্পী যিনি কোনো ধরনের রিটেইল বা ফ্যাশন ব্র্যান্ডের ব্যবসার ওপর নির্ভর না করে মূলত নিজের গান, অ্যালবাম এবং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিলিয়নিয়ারের তালিকায় স্থান করে নিয়েছেন। সূত্র: ইনিউজ

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় ‘লক্কর-ঝক্কর’ বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট বীর মুক্তিযোদ্ধার পুত্র ইশরাকঃ ধানমন্ডি ৩২ ভাঙতে বুলডোজার দিয়ে জুটেছিল মন্ত্রীত্ব, অস্ত্র নিয়ে বাহাদুরি দেখিয়ে হারাচ্ছেন সব ফ্রান্সে “দাঙ্গা”, বাংলাদেশে “বিপ্লব”: আন্তর্জাতিক মহলের এই দ্বিচারিতা কেন? ডিএসসিসি প্রশাসক সালাম: চাঁদাবাজ বলতে কিছু নাই চট্টগ্রামে কমার্স কলেজের পরিত্যক্ত ভবন থেকে ৫ আগস্ট থানা লুটের পিস্তল-গুলি উদ্ধার সন্ত্রাসী ঘটনায় আহত হয়ে ‘জুলাই যোদ্ধা’: রাষ্ট্রের ৮০ লাখ টাকায় বিদেশে চিকিৎসা, ভাতা ও সুযোগ-সুবিধা আদায় বিবিএস জরিপ: সংসারের খরচ মেটাতে গিয়ে ঋণে জর্জরিত দেশের ৪৭% পরিবার, সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছে মানুষ পাকিস্তানের প্রতি তিন প্রাপ্তবয়স্ক নাগরিকের একজন মানসিক রোগে ভুগছেন ইউনূস-তারেক গোপন সমঝোতা? হঠাৎ ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ স্থগিত ইইউতে বাংলাদেশের পোশাকের বাজার দখলে নিচ্ছে চীন-ভিয়েতনাম পিপিআরসির গবেষণা: ঘুষ না দিলে সরকারি কাজ হয় না, বলছেন ৭৪.৬ শতাংশ সেবাপ্রার্থী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫১ হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির বন্ধ ঘোষণা গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫ গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি