‘অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারতের সঙ্গে বেশি টেস্ট খেলতে চাই’ – বর্ণমালা টেলিভিশন

‘অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারতের সঙ্গে বেশি টেস্ট খেলতে চাই’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৬ | ৯:২২ 35 ভিউ
পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলার দাবি জানান। আজ সিলেট স্টেডিয়ামে পাকিস্তাকে হারানোর পর ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘আমরা এখন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এই দলগুলোর সাথেও বেশি বেশি টেস্ট খেলতে চাই। হোক সেটা হোম বা অ্যাওয়ে। কারণ, আমরা যখন আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাব এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করব, তখনই আমাদের দলটা আস্তে আস্তে সত্যিকারের শক্তিশালী দল হিসেবে গড়ে উঠবে।’ শান্ত আরও বলেন, ‘আশা থাকবে আইসিসি যেন আমাদের বেশি বেশি করে সব দলের সাথে টেস্ট ম্যাচ দেয়। এখন আমরা তুলনামূলক বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের সাথে যদি আমরা আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাই, তবে সেটা নিশ্চিতভাবেই আমার দলের জন্য আরও বড় কিছু হবে।’ তিনি আরও বলেন, ‘আগের টেস্ট ম্যাচগুলোর চেয়ে এখন আমাদের আবেগ নিয়ন্ত্রণ করা বা আতঙ্কিত না হওয়ার বিষয়টা একটু ভালো হয়েছে। তবে বড় দলগুলো হয়তো মাঠে আরও বেশি শান্ত থাকে, তাই এই জায়গাটাতে আমাদের আরও একটু উন্নতির দরকার আছে। তবে এই সামগ্রিক উন্নতিতে অধিনায়ক হিসেবে আমি খুশি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা