নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত – বর্ণমালা টেলিভিশন

নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ | ৮:৪০ 1 ভিউ
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাতনামা (৫৯) এক যুবক নিহত হয়েছেন। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে নিউমার্কেট থানার শহীদ শাহ নেওয়াজ হলের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাসিম এ গুলশান এসব তথ্য নিশ্চিত করেছেন। তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জুয়েল জানান, শহীদ শাহ নেওয়াজ হলের সামনে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে এবং বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসী লাথাম শিক্ষাঙ্গনে উত্তেজনা সৃষ্টি করে পড়ালেখার পরিবেশ নষ্ট করা যাবে না লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় ধরাছোঁয়ার বাইরে পদস্থ কর্মকর্তারা