ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন – বর্ণমালা টেলিভিশন

ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৬ | ১১:৪৩ 54 ভিউ
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রকে আগেই সতর্কবার্তা দিয়েছিল মার্কিন গোয়েন্দাসংস্থা এফবিআই। কিন্তু সেসব বিষয় পাত্তা দেয়নি ওয়াশিংটন। গত মাসে এফবিআই দেশটির অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইরানের ‘অব্যাহত হুমকি’ সম্পর্কে সতর্ক করেছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি আইনশৃঙ্খলা গোয়েন্দা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ২০ মার্চের ওই প্রতিবেদনে এফবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত সামরিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারী, গুরুত্বপূর্ণ ভবন, ইহুদি ও ইসরাইলি প্রতিষ্ঠানের ওপর ইরান সরকারের পক্ষ থেকে হামলার ঝুঁকি রয়েছে। তবে প্রতিবেদনে আরও বলা হয়, এফবিআই এবং ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার (এনসিটিসি) এখনো সাধারণ জনগণের ওপর বড় ধরনের কোনো হামলার সুনির্দিষ্ট তথ্য পায়নি। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন গোয়েন্দা তথ্য পাওয়া গেলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন মাটিতে ইরানি হামলার সম্ভাবনাকে জনসমক্ষে গুরুত্ব দেননি। গত ১১ মার্চ হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানি হামলা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন। ২০ মার্চের এই প্রতিবেদনটি মূলত একটি ‘পাবলিক সেফটি অ্যাওয়ারনেস রিপোর্ট’। এর আগে রয়টার্সসহ অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছিল যে, হোয়াইট হাউজ একই ধরনের একটি গোয়েন্দা তথ্য প্রকাশে বাধা দিয়েছিল। তখন হোয়াইট হাউজের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, প্রকাশের আগে সব তথ্যের যথাযথ যাচাই নিশ্চিত করা হচ্ছে। হোয়াইট হাউজের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন এক বিবৃতিতে বলেন, ‘ট্রাম্প প্রশাসন দেশ ও জনগণকে রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ব্যক্তিগত স্তরের কোনো আইনশৃঙ্খলা স্মারকলিপি নিয়ে রিপোর্ট করে সংবাদমাধ্যমের উচিত হবে না দায়িত্বজ্ঞানহীনভাবে জনগণের মধ্যে ভীতি ছড়ানো।’ এছাড়াও গত মাসে রয়টার্স/ইপসোসের এক জরিপ অনুযায়ী, দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক মনে করেন এই যুদ্ধ দ্রুত শেষ করা উচিত। জনমত যুদ্ধের বিপক্ষে থাকায় যে কোনো ধরনের হুমকির খবর এখন বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা