শরীয়তপুরে ককটেল ফাটিয়ে ৫০ ঘর ভাংচুর, আটক ১০ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৩ মার্চ, ২০২৬
৫:৩৭ অপরাহ্ণ
107 ভিউ

শরীয়তপুরে ককটেল ফাটিয়ে ৫০ ঘর ভাংচুর, আটক ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৬ | ৫:৩৭ 107 ভিউ
শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেলের বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক তৈরি করে ৫০টি ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় একজন আহত হয়েছে। এছাড়া ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে নড়িয়ার রাজনগর ইউনিয়নের কালাই ভূঁইয়ার কান্দি ও দরবেশখার কান্দি এলাকায় এ সংঘাত হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন রাজনগর জামিউল উলুম মাদরাসা কেন্দ্রে নির্বাচনকে কেন্দ্র করে রাড়ি বংশের সোহাগ রাড়ি, উজ্জ্বল রাড়ি ও মেলকার বংশের মজিবর মেলকারের লোকজনদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতি হয়। সেই জের ধরে আজ ভোর সাড়ে ৫টার দিকে মেলকার বংশের লোকজন শতাধিক লোকজন নিয়ে ককটেল, ঢাল-সুরকিসহ দেশীয় অস্ত্র নিয়ে রাড়ি বংশের লোকজনের বাড়িতে হামলা করে বলে অভিযোগ ওঠে। এসময় রাড়ি ও ভুইয়া বংশের অর্ধশত বাড়িঘর ও মোটরসাইকেল ভাংচুর করে স্বর্ণালংকার, নগদ টাকা ও চারটি গরু নিয়ে যায় হামলাকারীরা। সংঘর্ষে গিয়াসউদ্দিন বেপারী নামের এক বৃদ্ধ আহত হন। এ ঘটনায় অভিযান চালিয়ে উভয় পক্ষের ১০ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে ২টি ককটেলসহ ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। কালাই ভূঁইয়ার কান্দির বাসিন্দা ভুক্তভোগী হাবিবা আক্তার বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম হঠাৎ ককটেলের শব্দে জেগে উঠি। মজিবর মেলাকারের লোক রুবেল কাজী, সোহেল কাজীসহ অন্তত শতাধিক লোক আমাদের বাড়িতে ঢুকে ককটেল মেরে বাড়িঘর ভাঙচুর করে। তারা আমাদের ঘর থেকে তিনটা স্বর্ণের চেইন, আড়াই লাখ টাকা ও দুইটি ভিসা কার্ড নিয়ে যায়।’ একই এলাকার বাসিন্দা মারুফা আক্তার বলেন, ‘মেলকার ও রাড়ি বংশের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। তারই ধারাবাহিকতায় আজ আমাদের বাড়িঘর ভাংচুর করে। এছাড়া আমাদের চারটি গরু নিয়ে যায় হামলাকারীরা। আমরা এই হামলার বিচার চাই। তবে, অভিযুক্ত রাড়ি বংশের সোহাগ রাড়ি, উজ্জ্বল রাড়ি অথবা মেলকার বংশের মজিবর মেলকারের বক্তব্য নিতে গেলে তাদের পাওয়া যায়নি। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ‘রাজনগর ইউনিয়নের মেলকার বংশের সঙ্গে রাড়ি বংশের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন নিয়েও দুই পক্ষের দ্বন্দ্ব আছে। তারই জেরে আজ বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল থেকে দুটি ককটেল ও ককটেলের আলামত উদ্ধার করেছি। এছাড়া ১০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান