মা মধু চোপড়ার মধ্যেও এক ‘ব্লাডি মেরি’ নারীকে দেখতে পেয়েছিলেন প্রিয়াংকা – বর্ণমালা টেলিভিশন

মা মধু চোপড়ার মধ্যেও এক ‘ব্লাডি মেরি’ নারীকে দেখতে পেয়েছিলেন প্রিয়াংকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:৩২ 82 ভিউ
বিশ্বখ্যাত দেশিগার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া আসন্ন হলিউড সিনেমা ‘দ্য ব্লাফ’-এর প্রচারে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। লস অ্যাঞ্জেলেসে এ সিনেমার প্রচার চলাকালীন সহ-অভিনেতা কার্ল আরবান ও প্রিয়াংকার রসায়ন ভক্তদের নজর কেড়েছে। সিনেমায় অভিনেত্রীকে দেখা যাবে একজন জলদস্যুর ভূমিকায়, যার নাম ‘এরসেল ব্লাডি মেরি বোডেন’। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই চরিত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রিয়াংকা চোপড়া টেনে আনলেন তার মা মধু চোপড়ার এক রোমহর্ষক স্মৃতি। অভিনেত্রী বলেন, তার মা মধু চোপড়ার মধ্যেও তিনি এক ‘ব্লাডি মেরি’ নারীকে দেখতে পেয়েছিলেন। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে করে প্রিয়াংকা বলেন, তখন তার বয়স ছিল মাত্র ১১ বছর। মা ও মেয়ে মিলে দিল্লির রাস্তায় গভীর রাতে এক ট্যাক্সিতে করে হোটেলের দিকে যাচ্ছিলেন। তিনি বলেন, রাত তখন ১১টা। আমরা ক্যাবে করে হোটেলে ফিরছিলাম। হঠাৎ মা লক্ষ্য করেন চালক পরিচিত রাস্তা ছেড়ে অন্য একটি নির্জন পথে গাড়ি ঢোকাচ্ছেন। চালক দাবি করেছিলেন তিনি ‘শর্টকাট’ নিচ্ছেন। কিন্তু মা কোনো ঝুঁকি নিতে চাননি। আমরা দুজন নারী তখন সম্পূর্ণ একা ছিলাম। অভিনেত্রী বলেন, ঠিক সেই মুহূর্তে মা পেছন থেকে চালকের গলা চেপে ধরেন। চিৎকার করে মা বলেন— ‘গাড়ি এখনই মূল রাস্তায় ঘোরাও, আমার সঙ্গে আমার ছোট মেয়ে আছে।’ মায়ের সেই রূপ দেখে আমি থমকে গিয়েছিলাম। এর পরের চার মাস আমি মায়ের কোনো কথার ওপর একটা কথা বলারও সাহস পাইনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?