ভোটারদের জন্য যানবাহন নয়: ইসি-র কড়া হুঁশিয়ারি – বর্ণমালা টেলিভিশন

ভোটারদের জন্য যানবাহন নয়: ইসি-র কড়া হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:১৫ 77 ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করেছে। নির্বাচন কমিশনের উপ-সচিব মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়েছে যে কোনো প্রার্থী, নির্বাচনী এজেন্ট বা সমর্থক ভোটারদের ভোটকেন্দ্রে আনার জন্য কোনো ধরনের যানবাহন ব্যবহার করতে পারবেন না। এই নিয়ম বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে রিটার্নিং অফিসারদের, যারা প্রার্থীরা আচরণবিধি মেনে চলছেন কি না এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন কি না তা তদারকি করবেন। কোনো ধরনের আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে কোনো প্রার্থী বা সমর্থক নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন না এবং ভোট শুরুর আগেই সব ধরনের প্রচারণামূলক পোস্টার ও লিফলেট সরিয়ে ফেলতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে শুধুমাত্র স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতিটি ভোটকক্ষে একটির বেশি ব্যালট বাক্স রাখা যাবে না। জেলা পর্যায়ে ইতোমধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার এই জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা