গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ জন নিহত – বর্ণমালা টেলিভিশন

গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ জন নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:০৮ 43 ভিউ
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি বাহিনীর হামলায় বুধবার (৪ ফেব্রুয়ারি) গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)-এর এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার সকালে তাদের জানানো হয়েছে যে রাফাহ ক্রসিং দিয়ে রোগী ও আহতদের সরিয়ে নেওয়ার কার্যক্রম আজকের জন্য বাতিল করা হয়েছে। এতে গুরুতর আহতদের চিকিৎসা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে, অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় এক তরুণ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭১ হাজার ৮০৩ জন নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৫৭৫ জন আহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসাব জানাচ্ছে। এছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। সূত্র: আল জাজিরা

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে