অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা – বর্ণমালা টেলিভিশন

অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:০৭ 57 ভিউ
অনলাইন গেমে আসক্তির বিরুদ্ধে বাবা–মায়ের আপত্তিকে কেন্দ্র করে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন বোন তাদের নবম তলার অ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার আগে তারা একটি হাতে লেখা চিরকুট রেখে যায়, যেখানে লেখা ছিল— “সরি, পাপা।” মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে গাজিয়াবাদের আবাসিক এলাকা ভারত সিটিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বিষয়টি তদন্ত করছে। নিহত তিন বোন হলো—পাখি (১২), প্রাচি (১৪) ও বিশিকা (১৬)। অভিযোগ উঠেছে, তারা একটি অনলাইন কোরিয়ান টাস্কভিত্তিক গেমের প্রতি অতিরিক্ত আসক্ত ছিল, যা তাদের আত্মহত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভির। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তিন বোন প্রায় সব কাজ একসঙ্গেই করত—গোসল, খাওয়া, ঘুমানো এমনকি দৈনন্দিন অন্যান্য কাজও। প্রতিবেদনে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির সময় তারা একটি তথাকথিত “কোরিয়ান লাভ গেম”-এর প্রতি ভয়াবহভাবে আসক্ত হয়ে পড়ে। এই আসক্তির কারণে তারা অন্য কাজে আগ্রহ হারিয়ে ফেলে। এমনকি অভিযোগ রয়েছে, তারা প্রায় দুই বছর ধরে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার পুলিশের ১০৭ সদস্য পদক পাচ্ছেন এই চেয়ারে বসলে মনে হয় আগুনের তপ্ত হিট আসছে: সংসদে প্রধানমন্ত্রী ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে অরাজকতা সৃষ্টি হতো: মির্জা ফখরুল হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির বিয়ের আগে টানা ২৫ দিন শুধু লাউ খেয়েছিলেন আরতি সিং কমছে সোনার দাম, বাজারে নতুন মূল্য ঘোষণা গরমে যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ও প্রতিরোধের উপায় আজ মহান মে দিবস বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে