নজিরবিহীন অস্ত্র বিক্রি করেছে ইসরায়েল, শীর্ষ ক্রেতা কারা – বর্ণমালা টেলিভিশন

নজিরবিহীন অস্ত্র বিক্রি করেছে ইসরায়েল, শীর্ষ ক্রেতা কারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪২ 115 ভিউ
ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প অস্ত্র বিক্রি করে রেকর্ড মুনাফা অর্জন করছে। প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো প্রচার করছে, তাদের অস্ত্র ‘যুদ্ধে পরীক্ষিত’। একই সঙ্গে ক্রেতাদের কাছে অস্ত্র ব্যবহারের সফলতার প্রমাণ হিসেবে গাজার কথা তুলে ধরা হচ্ছে। ২০২৪ সালে ইসরায়েল প্রায় ১৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে। যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ইউরোপ, এরপরের অবস্থানে ভারত। ফিলিস্তিনে গণহত্যা সংক্রান্ত বিচার প্রক্রিয়া চলমান। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কিন্তু এরপরও বিশ্বের বিভিন্ন দেশ নজিরবিহীন মাত্রায় তেল আবিবের কাছে থেকে অস্ত্র কিনছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার প্রতিবেদক নূর ওদেহ বলেন, গাজায় বেসামরিক মানুষের বিরুদ্ধে অসংখ্য হামলায় সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে ইসরায়েলের কাছে অস্ত্র কেনাবেচা না করতে আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু এরপরও তা বন্ধ হয়নি। যতদিন মুনাফা বাড়তে থাকবে, মনে হচ্ছে ততদিন আধুনিক যুদ্ধের ‘মানব পরীক্ষাগার’ হয়ে থাকতে হবে ফিলিস্তিনিদের। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) চলতি বছরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০০টি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান অস্ত্র ও সামরিক সেবা বিক্রি করে রেকর্ড আয় করে- ৬৭৯ বিলিয়ন ডলার। শীর্ষ ১০০ অস্ত্র কোম্পানির মধ্যে প্রথমবারের মতো স্থান করে নিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক ৯টি প্রতিষ্ঠান। ২০২৪ সালে এসব কোম্পানির সম্মিলিত আয় ছিল ৩১ বিলিয়ন ডলার। এসআইপিআরআই এর তালিকায় আছে তিনটি ইসরায়েলি কোম্পানি। তাদের সম্মিলিত আয় ১৬.২ বিলিয়ন ডলার। ইসরায়েলি কোম্পানিগুলোর মধ্যে সর্বাধিক আয় করেছে এলবিট সিস্টেমস- ৬.২৮ বিলিয়ন ডলার। এরপর আছে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (৫.১৯ বিলিয়ন ডলার)। তৃতীয় স্থানে থাকা রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের আয় ৪.৭ বিলিয়ন ডলার।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা