জানুয়ারিতে বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার শুনানি – বর্ণমালা টেলিভিশন

জানুয়ারিতে বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার শুনানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫ | ৫:৪৯ 128 ভিউ
জাতিসংঘ জানিয়েছে, আগামী জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে করা রোহিঙ্গা সম্প্রদায়ের গণহত্যার মামলার শুনানি হবে। শুনানিতে ১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত গাম্বিয়া ও ১৬ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মিয়ানমার তাদের যুক্তি উপস্থাপন করবে। আইসিজে দুই পক্ষের সাক্ষীদের শুনানির জন্যই তিন দিন করে বরাদ্দ করেছে। এ শুনানি জনসাধারণ এবং গণমাধ্যমের জন্য বন্ধ থাকবে। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার মুসলিমপ্রধান দেশ গাম্বিয়ার দায়ের করা মামলাটিতে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনী এবং বৌদ্ধ মিলিশিয়াদের নৃশংস অভিযানের সময় গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়। এ বছরের সেপ্টেম্বরে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে গাম্বিয়ার আইনমন্ত্রী দাওদা জ্যালো বলেন, তিনি শিগগিরই আদালতের রায় দেখার আশা করছেন। তিনি আরও বলেন, রোহিঙ্গা গণহত্যার জন্য মিয়ানমার দায়ী। তাদের শাস্তি নিশ্চিত করার বিষয়ে গাম্বিয়া তার সর্বোচ্চ শক্তি নিয়ে এগোবে। ২০১৭ সালের ২৪ আগস্ট মিয়ানমারে গণহত্যার মুখে ১০ লাখ রোহিঙ্গা সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে তারা কক্সবাজারে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে বসবাস করছে। তখন মিয়ানমারে অং সান সু চি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা