যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে চুক্তি করলো টিকটক – বর্ণমালা টেলিভিশন

যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে চুক্তি করলো টিকটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ | ৫:৫১ 107 ভিউ
মার্কিন ও বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স। তারা জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মূল প্রতিষ্ঠান। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রে অ্যাপটির কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞার শঙ্কা কাটলো। কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শৌ জি চিউ বলেছেন, একটি যৌথ উদ্যোগের আওতায় যুক্তরাষ্ট্রে টিকটকের অর্ধেক মালিকানা থাকবে একদল বিনিয়োগকারীর হাতে। এই দলে আছে ওরাকল, সিলভার লেক এবং সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স। চুক্তিটি চূড়ান্ত হওয়ার কথা আগামী ২২ জানুয়ারি। গত কয়েক বছর ধরে জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা বলে ওয়াশিংটন টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য বাইটড্যান্সকে চাপ দিচ্ছিল। চুক্তিটি চূড়ান্ত হলে এই চেষ্টার অবসান হবে। মালিকানা বিক্রি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার পর যুক্তরাষ্ট্র একটি আইন প্রয়োগ স্থগিত রাখে। আইনটি প্রয়োগ হলে দেশটিতে টিকটক অ্যাপ নিষিদ্ধ হতো। কর্মীদেরকে টিকটকের সিইও জানিয়েছেন, এই চুক্তির ফলে ১৭ কোটিরও বেশি মার্কিন নাগরিকের টিকটক অ্যাপ ব্যবহারে আর বাধা থাকবে না। বাইটড্যান্সের হাতে ব্যবসার ১৯ দশমিক ৯ শতাংশ মালিকানা থাকবে। এ ছাড়া, ওরাকল, সিলভার লেক ও এমজিএক্স পাবে ১৫ শতাংশ করে শেয়ার। বাকি ৩০ দশমিক ১ শতাংশ মালিকানা থাকবে বাইটড্যান্সের বিদ্যমান বিনিয়োগকারীদের সহযোগী প্রতিষ্ঠানের হাতে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা