সাইকেলে চড়ে ১৮ হাজার কিমি পথ পাড়ি – বর্ণমালা টেলিভিশন

সাইকেলে চড়ে ১৮ হাজার কিমি পথ পাড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ December, ২০২৫ | ৬:৪২ 139 ভিউ
কিশোর বয়সে জঙ্গলে ঘুরতে গিয়ে টিকের (এঁটুলি) কামড়ে লাইম রোগে আক্রান্ত হন ফ্রান্সের তরুণ কিলিয়ান ল্যু গিয়াদে। এরপর টানা প্রায় তিন বছর ধরে ভুগতে হয় গুরুতর অসুস্থতায়। সেই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক অধ্যায়—এমন অবস্থায় পৌঁছেছিলেন যে, দৈনন্দিন সাধারণ কাজ করার মতো শারীরিক শক্তিও হারিয়ে ফেলেন। এই কঠিন অভিজ্ঞতাই তাকে লাইম রোগ সম্পর্কে মানুষকে সচেতন করার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। সেই সচেতনতামূলক লক্ষ্যকে সামনে রেখেই লালন করেন আরেকটি বড় স্বপ্ন—ঐতিহাসিক ‘সিল্ক রোড’ ধরে দীর্ঘ পথ সাইকেল চালিয়ে পাড়ি দেওয়ার। নিজের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে চলতি বছরের শুরুতেই সাইকেলে চড়ে যাত্রা শুরু করেন কিলিয়ান। ফ্রান্সের উত্তর–পশ্চিমাঞ্চলের শহর রেন থেকে রওনা দিয়ে তিনি পাড়ি জমাতে থাকেন দূরবর্তী চীনের উদ্দেশে। সিল্ক রোডের ঐতিহাসিক পথ ধরে এগিয়ে যেতে থাকেন কিলিয়ান। চীনে পৌঁছাতে কয়েক মাসের যাত্রায় তিনি একে একে অতিক্রম করেন ৩০টিরও বেশি দেশ। প্রায় ১৮ হাজার কিলোমিটার দীর্ঘ এই অভিযাত্রা ছিল কেবল ভ্রমণ নয়; পথে পথে তিনি ছড়িয়ে দিয়েছেন লাইম রোগ সম্পর্কে সচেতনতার বার্তা ও আশার আলো। যেখানেই থেমেছেন, সেখানকার মানুষের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই রোগের বিরুদ্ধে তাঁর আপসহীন লড়াইয়ের গল্প। কিলিয়ান তার এই দীর্ঘ যাত্রাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। তাঁর কাছে এটি কেবল এক সফর নয়, বরং জীবনের সবচেয়ে বড় অর্জন। এই অর্জন তিনি উৎসর্গ করেছেন লাইম রোগের মতো দীর্ঘমেয়াদি অসুখে ভোগা সব মানুষের প্রতি, যাঁরা প্রতিদিন নীরবে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন। লাইম রোগের সঙ্গে তিন বছর ধরে লড়াই চালিয়েছেন কিলিয়ান। এই তরুণ আশাবাদ ব্যক্ত করেন, তাঁর জীবনের গল্প অন্যদের অনুপ্রাণিত করবে এবং কঠিন অসুখের সঙ্গে লড়াই করা মানুষদের মনে নতুন করে সাহস জাগাবে। ২০২৩ সালে ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন কিলিয়ান। এরপর নিজের স্বপ্ন বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে দীর্ঘ আট মাস ধরে তহবিল সংগ্রহে মনোনিবেশ করেন, যাতে নির্বিঘ্নে যাত্রাপথে এগিয়ে যেতে পারেন। সড়কপথে ইউরোপ পেরিয়ে এশিয়ায় পৌঁছানোর এই দীর্ঘ অভিযাত্রায় কিলিয়ান প্রায় ১০ হাজার কিলোমিটার পথ একাই সাইকেল চালান। যাত্রাপথে তুরস্ক ও জর্জিয়ায় তাঁর এক বন্ধু কিছুটা পথের জন্য সঙ্গী হলেও এরপর আবার একা পথচলা শুরু করেন তিনি। অবশেষে সেই একাকী দৃঢ় যাত্রার পরিণতিতেই তিনি পৌঁছে যান চীনে। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ: আরাগচি ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’ এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার ‘কেঁদো না, বাসায় গিয়ে ফোন দেব’, স্ত্রীর সঙ্গে শাহেদের শেষ ফোনালাপ স্ত্রীর সঙ্গে খুনির ফোনালাপ, বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ডে নতুন মোড় কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা জীবন বাঁচাতে নিজেই কাটলেন পা, ৮ মাস পর ড্রোন দিয়ে উদ্ধার এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ছয় নারী কঙ্গো থেকে উগান্ডা হয়ে নাইজেরিয়ায় ইবোলা, বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে ইরান: ট্রাম্প ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২ হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫ ইন্দোনেশিয়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার মানুষ হুতিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের