জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী – বর্ণমালা টেলিভিশন

জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২৫ | ৬:১১ 113 ভিউ
বহুতল ভবনে আগুন, সবাই নিজের প্রাণ বাঁচাতে দিগ্বিদিক ছুটছিল, তখন এক তরুণীকে দেখা যায়, আগুনে ঝাঁপ দিয়ে তার পোষা ছোট্ট কুকুরছানাকে উদ্ধারে ব্যস্ত। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নিজের জীবনের মায়া না করে অবলা প্রাণীর প্রতি নিঃস্বার্থ ভালবাসার জন্য তরুণীকে ‘আসল নায়ক’ বলে আখ্যা দিয়েছেন সবাই। তরুণীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘন কালো ধোঁয়ায় ঢেকেছে বহুতল ভবন। দমকলকর্মীরা আগুন নেবানোর চেষ্টা করছেন। সেই পরিস্থিতিতে তরুণীকে দেখা যায় ভবনের উঁচু বারান্দায়। একটি কুকুর ছানাকে উদ্ধার করে নিচে দমকলকর্মীদের দিকে ছুড়ে দিচ্ছেন । পোষ্যকে নিরাপদ অবস্থায় পৌঁছে দেওয়ার পর তিনি নিজে বারান্দার রেলিং থেকে ঝুলে আগুনের হাত থেকে বাঁচার চেষ্টা করেন। পরে দমকলকর্মীরা তরুণীর কাছে মই পৌঁছে দেন। সেই মইয়ের সাহায্যে তিনি নেমে আসেন। ঘটনাটি ফিলিপিন্সের সেবুর মান্দাউ শহরের একটি বাড়িতে। সংবাদ সূত্রে খবর, বৈদ্যুতিক দুর্ঘটনার কারণে আগুন লেগেছিল। মাত্র ৪০ মিনিটের মধ্যে মান্দাউ দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা