একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল – বর্ণমালা টেলিভিশন

একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪১ 72 ভিউ
বেসরকারি স্কুল ও কলেজের জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা, ২০২৫ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে,মপিওভুক্ত কোনো শিক্ষক বা কর্মচারী একই সঙ্গে একাধিক চাকরি বা লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না। নীতিমালায় সাংবাদিকতা এবং আইন পেশাও অন্তর্ভুক্ত করা হয়েছে। নীতিমালা ভঙ্গ করলে সরকারের পক্ষ থেকে এমপিও বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকদের পদ শূন্য থাকা সাপেক্ষে প্রতিষ্ঠান পরিবর্তনের (বদলি) সুযোগ থাকবে। প্রয়োজনে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের প্রধান পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগও দেওয়া যাবে। এছাড়া, কোন স্তরের স্কুল ও কলেজে কতজন জনবল থাকবে এবং নিয়োগের শর্তসহ অন্যান্য বিষয়গুলো ৬১ পৃষ্ঠার নীতিমালায় বিস্তারিত বর্ণনা করা হয়েছে। নীতিমালা সম্পর্কে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে ইতিবাচক দিক থাকলেও কিছু কিছু বিষয় বৈষম্যের সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন। আর্থিক লাভজনক পদ বলতে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে বেতন, ভাতা, সম্মানীসহ যে কোনো ধরনের আর্থিক সুবিধা, সাংবাদিকতা বা আইন পেশার বিনিময়ে প্রাপ্ত অর্থকে বুঝানো হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার? পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা!