মিস ইউনিভার্স মঞ্চে বিতর্ক,আচরণে শালীনতার জবাব দিলেন মিথিলা – বর্ণমালা টেলিভিশন

মিস ইউনিভার্স মঞ্চে বিতর্ক,আচরণে শালীনতার জবাব দিলেন মিথিলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ | ৯:১৮ 76 ভিউ
মিস ইউনিভার্সের মঞ্চে ঝলমলে আলোয় যখন সারা দুনিয়ার সুন্দরীরা সারিবদ্ধ ভাবে দাঁড়ানো, ঠিক সেই মুহূর্তেই ঘটল এমন এক দৃশ্য, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ল দুনিয়াজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, হঠাৎই কঠোর, প্রায় তাচ্ছিল্যভরা মুখে মিস ভেনেজুয়েলা জোরে ধাক্কা দিয়ে এগিয়ে গেলেন সামনে, যেন মিস বাংলাদেশ সেখানে দাঁড়িয়েই থাকার অধিকার রাখেন না। অথচ স্পষ্ট বোঝা যাচ্ছিল—এক চুল নড়ার মতো ফাঁকও ছিল না মিস বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার জন্য। এই ঘটনাই এখন রীতিমতো আগুন জ্বালিয়েছে সৌন্দর্য প্রতিযোগিতার আঙিনায়, উঠেছে প্রশ্ন—এ কি শুধু অসাবধানতা, নাকি ‘সাশ-হীন’ দেশের প্রতি অঘোষিত অবজ্ঞা? তবে সেই ভিডিওতে বিদেশী দর্শকদের অনেকের মন্তব্য ছিল, ‘লিডিং’ বা ঐতিহ্যবাহী শক্তিশালী দেশগুলোর প্রতিযোগীরা প্রায়ই ‘নন-স্যাশ’দেশের প্রতিনিধিদের প্রতি অবজ্ঞাসূচক আচরণ করে থাকেন। সেই ধারাবাহিকতারই প্রতিফলন যেন দেখা গেল ভেনেজুয়েলার প্রতিনিধির আচরণে। তবে সবচেয়ে প্রশংসা কুড়িয়েছেন মিস বাংলাদেশ। আচমকা পরিস্থিতিতে তিনি যেভাবে শান্ত, মার্জিত ও সম্মানজনক ভঙ্গিতে প্রতিক্রিয়া দেখালেন, তা দর্শকদের মন জিতে নিয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন,’তার নড়াচড়া করার প্রয়োজনই ছিল না, কিন্তু তবুও তিনি অসাধারণ সৌজন্য দেখিয়েছেন।‘ মিস ইউনিভার্স মঞ্চে বিতর্ক,আচরণে শালীনতার জবাব দিলেন মিথিলা ঘটনাটি সামনে আসার পর অনেকে ‘স্টেজ এটিকেট’ ও বড় দেশের আধিপত্যের বিষয়েও নতুন করে প্রশ্ন তুলছেন। মিস ইউনিভার্সের মঞ্চে যেখানে বলা হয় সমতার কথা, সেখানে এমন আচরণ নিয়ে সমালোচনা যেন থামছে না ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?