২৬ মামলা জিতলেন ভুয়া আইনজীবী – বর্ণমালা টেলিভিশন

২৬ মামলা জিতলেন ভুয়া আইনজীবী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ November, ২০২৫ | ৭:০৯ 100 ভিউ
একজন তরুণ তার বুদ্ধিমত্তা আর যুক্তির জোরে আদালতে এক এক করে ২৬টি মামলায় জয়লাভ করেন। তার এমন প্রশংসনীয় সাফল্যের কথা শুনে অনেকেই মুগ্ধ হয়েছেন, চারদিকে ছড়িয়ে পড়ে তার সুনাম। কিন্তু হঠাৎ করেই একদিন ফাঁস হয়ে যায় চাঞ্চল্যকর এক তথ্য। জানা যায়, ধুরন্দর ওই তরুণ আসলে কোনো আইনজীবীই নন, বরং একজন আইনজীবীর ছদ্মবেশে থাকা প্রতারক! কারণ আদালতে দাঁড়ানোর মতো তার কাছে কোনো বৈধ প্রশিক্ষণ বা সার্টিফিকেট নেই। বরং এতদিন তিনি প্রতারণার মাধ্যমে একজন প্রকৃত আইনজীবীর পরিচয় ব্যবহার করে এমন অবৈধ আইন চর্চা করেছেন। সাড়া জাগানো এই ঘটনাটি ঘটে আফ্রিকার দেশ কেনিয়ায়। আর ঘটনাটি প্রকাশ্যে নিয়ে আসে দেশটির আইনজীবী সমিতি-লা সোসাইটি অব কেনিয়া। তারা প্রকৃত আইনজীবী ব্রায়ান মুয়েন্ডা এনটুইগার পরিচয় ব্যবহার করা এই প্রতারকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও তিনি বহু মামলা জিতে আলোচনায় চলে আসেন। আর এর পর থেকে অনেকেই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা ও সমর্থন জানাতে থাকেন। ঘটনাটি কেনিয়ায় ব্যাপক সাড়া ফেলে। অনেকে ক্ষুব্ধ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সমর্থন জানানো লোকের সংখ্যাও নেহাৎ কম নয়। দেশের কেন্দ্রীয় শ্রমিক সংগঠন কোটু তাকে-অপ্রচলিত পথে সফল হওয়া মেধাবী তরুণ হিসেবে আখ্যা দেয়। একই সঙ্গে সে সমর্থন আদায় করে নেয় নাইরোবির বিতর্কিত সাবেক গভর্নর মাইক সোনকোওয়ের। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় প্রকাশ্যে ওই অভিযুক্ত ভুয়া আইজীবী ব্রায়ান মুয়েন্ডার পক্ষে অবস্থান নেন। পরে অবশ্য গভর্নর মাইক সেমানকোওকে পাশে পেয়ে সবার দোয়া ও সমর্থন কামনা করেন ওই অভিযুক্ত ভুয়া আইনজীবী। এ সময় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভুল বোঝাবুঝি অবসানের প্রত্যয় জানান। একইসঙ্গে তার বিরুদ্ধে করা সব অভিযোগ মোটেই সত্য নয় বলে দাবি করেন। এছাড়া পুলিশের সঙ্গে দেখা করে তিনি সবধরনের ভুল বোঝাবুঝি অবসানের ইচ্ছার কথা জানান। আর এর পরপরই আলোচিত ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায়। তবে তার পক্ষে সাধারণ মানুষের এমন সমর্থনও দেখা গেছে। কিন্তু সবকিছুর পরেও কঠোর এই প্রতারকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় দেশটির বিভিন্ন সরকারি সংস্থা। কেনিয়ার জনস্বার্থ প্রসিকিউটর রেনসন মুলেলে ইনগোঙ্গা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ঘোষণা দেওয়ার পরই আত্মগোপনে চলে যায় অভিযুক্ত ওই তরুণ। তবে তার আগেই বিষয়টি নিয়ে দেশটিতে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। কেউ কেউ আইন ভঙ্গের জন্য তার শাস্তি চাইলেও, তিনি অনেকের কাছ থেকেই প্রশংসা পেয়েছেন। ঘটনাটি বেশ পুরোনো হলেও সম্প্রতি আইনদিবসে এটি আবারও নতুন করে ভাইরাল হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার