সালমানের এশিয়ান ট্যুর থেকে কি বাদ পড়লেন সোনাক্ষী – বর্ণমালা টেলিভিশন

সালমানের এশিয়ান ট্যুর থেকে কি বাদ পড়লেন সোনাক্ষী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ | ৪:২৪ 83 ভিউ
সালমান খানের হাত ধরে বলিউড সিনেমায় সোনাক্ষী সিনহার অভিষেক। ‘দাবাং’ সিনেমার সূত্র ধরে এই দুই বলিউড তারকার যে সুসম্পর্ক গড়ে উঠেছিল, তা আজও অটুট। এরপরও এশিয়ান ট্যুরে সোনাক্ষীকে সঙ্গে নিচ্ছেন না সালমান। অভিনয়ে অভিষেকের পর সোনাক্ষী এই প্রথম বলিউড ভাইজানের কোনো বিদেশ ট্যুর থেকে বাদ পড়লেন। আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সালমান খান দেশে-বিদেশে যেসব অনুষ্ঠান করেন তার সবগুলোতে থাকেন সোনাক্ষী। সেই সুবাদে অভিনেতার এশিয়ান ট্যুরে সফরসঙ্গী হিসেবে সোনাক্ষীর থাকার কথা ছিল। এমনকি এই ট্যুরের পোস্টারেও রাখা হয়েছিল অভিনেত্রীর ছবি। কিন্তু হঠাৎ দেখা গেল পোস্টারে বদলে গেল অভিনেত্রীর মুখ। সোনাক্ষীর জায়গায় সেখানে উঠে এসেছে তামান্না ভাটিয়ার ছবি। তারপর থেকে সোনাক্ষীকে নিয়ে জল্পনায় মেতে উঠেছেন নেটিজেনরা। কেউ বলছেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা। সেই কারণে এবার সালমানের সফরসঙ্গী হতে পারছেন না তিনি। কেউ আবার অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত করতে পডকাস্ট অনুষ্ঠানের বিষয়টি টেনে এনেছেন। এ কারণে সাম্প্রতিক সময়ে সেই পডকাস্টে অভিনেত্রীকে বারবার বালিশ দিয়ে হেলান দিয়ে কথা বলতে দেখা গেছে। এ ছাড়াও বেশির ভাগ সময় তাঁর বড় আকারের পোশাক পরার বিষয়টি নিয়েও নানা জন নানা মন্তব্য করেছেন। তাদের কথায়, মা হতে চলার খবর গোপন রাখতেই বড় ও ঢোলা পোশাক পরা শুরু করেছেন অভিনেতা শত্রুঘ্ন সিনহার এই সুযোগ্য কন্যা। যদিও এই প্রসঙ্গে সোনাক্ষী ও তাঁর স্বামী জাহির ইকবাল কেউই এখনও কোনো মন্তব্য করেননি। তারপরও নেটিজেনরা তাদের সন্দেহ ও অনুমানের কথা ঠিক প্রকাশ করে চলেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?