দীপিকার প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ – বর্ণমালা টেলিভিশন

দীপিকার প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ | ৫:৩০ 79 ভিউ
দীপিকা পাড়ুকোন ছাড়া যেন অসম্পূর্ণ বলিউড বাদশাহ শাহরুখের সিনেমা। দিপীকাকে নিজের ‘লাকি চার্ম’ বলেও মনে করেন শাহরুখ খান। ২০২৩-এ পরপর তিনটি সিনেমা মুক্তি পায় কিং খানের। এর মধ্যে দুটি সিনেমাতেই ছিলেন দীপিকা পাড়ুকোন। সেই দুটি সিনেমাই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিলেন। দীপিকার অভিনয়ের শুরুটাও হয়েছিল শাহরুখের হাত ধরেই, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওম শান্তি ওম’-এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এ জুটি বাঁধেন তারা। সর্বশেষ ২০২৩ সালে ‘জওয়ান’ ও ‘পাঠান’ সিনেমাতেও তাদের রসায়ন দেখা গেছে। এদিকে নিজের জন্মদিনে ‘কিং’ সিনেমার প্রথম ঝলক ভক্তদের উপহার দিয়েছেন শাহরুখ খান। প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় সেই সিনেমাটির ঝলক। এর পাশাপাশি সিনেমা নিয়ে সেদিন কথাও বলেন শাহরুখ খান। তখনই উঠে আসে দীপিকার প্রসঙ্গ। দীপিকা থাকলে, ভালোবাসা থাকবেই এমনই মনে করেন শাহরুখ। আসন্ন সিনেমা ‘কিং’-এও থাকছেন দীপিকা পাড়ুকোন। এ সিনেমা প্রসঙ্গে শাহরুখ বলেন, গল্প নিয়ে বেশি কিছু বলা যাবে না। একের পর এক ঝলক মুক্তি পাবে। তখন সিনেমার ব্যাপারে আরও জানতে পারবেন। এ সিনেমায় বিভিন্ন চরিত্র রয়েছে। শাহরুখ বলেন, সিনেমাতে আমার সঙ্গে দীপিকা পাড়ুকোনও রয়েছে। তাই ভালোবাসা তো হতেই হবে। এ শুনেই আবার আনন্দে হইহই করে ওঠেন ভক্ত-অনুরাগীরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?