আমি কখনো বলিনি নাটক করব না : তানজিন তিশা – বর্ণমালা টেলিভিশন

আমি কখনো বলিনি নাটক করব না : তানজিন তিশা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ | ৬:৩০ 78 ভিউ
দীর্ঘ নীরবতা ভেঙে ফিরলেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। এক সময় পর্দা মাতানো এই তারকা হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলেন আলোচনার আড়ালে। তবে এবার ফিরে এসেছেন আরও উজ্জ্বল হয়ে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি খোলামেলা কথা বলেছেন নিজের ক্যারিয়ার, নতুন কাজ ও দীর্ঘ বিরতির রহস্য নিয়ে। এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিশা বলেন, ‘আমি কখনো বলিনি নাটক করব না, আবার এটাও বলিনি যে শুধু ওটিটিতেই কাজ করব। আমি একজন অভিনেত্রী— আমার কাছে গল্পটা ভালো লাগলেই কাজ করব। সেটা টেলিভিশন, ওটিটি এমনকি মঞ্চ— যেখানেই হোক না কেন। আমি আগে কখনো মঞ্চে কাজ করিনি, কিন্তু ভালো গল্প পেলে সেটাও করতে চাই।' এরপর বিরতির বিষয়ে তিশা বলেন, ‘একটি বড় ও গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্যই কিছুদিন কাজ থেকে দূরে ছিলাম। আমার মনে হয়েছে, এই বিরতিটা দরকার ছিল। এটা ছিল আমার সচেতন সিদ্ধান্ত'। এদিকে নতুন কাজের বিষয়ে তানজিন তিশা বলেন, ‘একটা বড় ও ভালো কাজ করতে যাচ্ছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। আমি আমার টিম ছাড়া কিছু প্রকাশ করছি না। তবে আমি অনেক এক্সাইটেড। সবাই আমার জন্য দোয়া করবেন।’ উল্লেখ্য, দীর্ঘদিনের গুঞ্জনের পর অবশেষে বাস্তবে রূপ নিয়েছে শাকিব খান ও তানজিন তিশার জুটি। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন তারা। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে, যা মুক্তির আগেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে ভক্তদের মধ্যে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?