‘তাইওয়ান পুনরুদ্ধার দিবস’ ঘোষণা চীনের – বর্ণমালা টেলিভিশন

‘তাইওয়ান পুনরুদ্ধার দিবস’ ঘোষণা চীনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৫ | ৭:৩৮ 71 ভিউ
২৫ অক্টোবরকে ‘তাইওয়ান পুনরুদ্ধার দিবস’ হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে চীন। তাইওয়ানে জাপানি শাসন অবসানের ৮০ বছর পূর্তি দিবসকে কেন্দ্র করে দেশটির চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির ১৮তম সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তে বলা হয়েছে, ১৯৪৫ সালে তাইওয়ানবাসীসহ সব চীনা জনগণ জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে মহান বিজয় অর্জন করে। এই বিজয়ের মাধ্যমেই তাইওয়ান মুক্ত হয়েছিল এবং মাতৃভূমির কোলে ফিরে এসেছিল। তাইওয়ানের এই মুক্তি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের বিজয়ের এক উল্লেখযোগ্য অর্জন। বিশ্লেষকরা মনে করছেন, এই ঘোষণার কয়েকটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। কারণ তাইওয়ান প্রাচীনকাল থেকেই চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ এবং ‘এক-চীন নীতি’র প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনও রয়েছে। চীনের গৃহযুদ্ধ (১৯৪৫-৪৯) এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপের কারণে ১৯৪৯ সাল থেকে তাইওয়ান প্রণালীর দুই পক্ষ দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংঘাতে জড়িয়ে যায়। তবে চীন দাবি করছে, দেশটির সার্বভৌমত্ব এবং ভূখণ্ড কখনো বিভক্ত হয়নি এবং তাইওয়ান প্রণালীর উভয় পক্ষ ‘এক চীন নীতি’র অন্তর্ভুক্ত। চীনের এই নীতি কখনো পরিবর্তিতও হয়নি। ১৯৭১ সালে জাতিসংঘ গণপ্রজাতন্ত্রী চীনকে স্বীকৃতি দেয় (যার রাজধানী বেইজিং) চীন প্রজাতন্ত্রের (তাইওয়ান) পরিবর্তে, চীনের একমাত্র প্রতিনিধি হিসেবে। বেইজিংয়ের সরকারি দৃষ্টিভঙ্গি হলো ‘তাইওয়ান তার ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ’। চীনের সংবিধানেও বলা হয়েছে, ‘জাতীয় পুনর্মিলন একটি জাতীয় কর্তব্য’।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা