ঐকমত্য কমিশনের প্রতিবেদনে অনৈক্যের সুর: শামা ওবায়েদ – বর্ণমালা টেলিভিশন

ঐকমত্য কমিশনের প্রতিবেদনে অনৈক্যের সুর: শামা ওবায়েদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ October, ২০২৫ | ৭:১৯ 126 ভিউ
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ঐকমত্য কমিশন দীর্ঘ দশ মাসের কথিত আলোচনার মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে ‘অনৈক্যের সুর’ ফুটে উঠেছে। বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের নগরকান্দায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের ছাত্রসমাজ, যুবসমাজ, নারীসমাজ এবং আপামর জনতা একটি সুষ্ঠ ভোটের অপেক্ষায় আছে। সেই ভোটের অধিকার নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয়, তবে হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগ, আবু সাঈদ মুগ্ধদের রক্তদান ও তাদের মৃত্যু- সবই বৃথা যাবে।’ অনুষ্ঠানে যুবদলের কেন্দ্রীয় সদস্য রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়বুর রহমান মাসুদ, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী