তিন নারীকে হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা – বর্ণমালা টেলিভিশন

তিন নারীকে হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০০ 78 ভিউ
মাদক চোরাচালান চক্রের হাতে তিন নারীর হত্যার ঘটনায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে আর্জেন্টিনায়। পার্টিতে যাওয়ার কথা বলে ওই তিন নারীকে একটি ভ্যানে তোলা হয় এবং এরপর তাদের হত্যার পুরো ঘটনা ইন্সটাগ্রামে সরাসরি সম্প্রচার করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে হাজারো মানুষ বিক্ষোভ শুরু করেছে। হত্যার শিকার তিন নারীর মধ্যে একজন লারা গুতিয়ারেজ যার বয়স মাত্র ১৫ বছর । অন্য দুইজন হলেন মোরেনা ভার্দি ও ব্রেন্ডা দেল কাস্তিল্লো। পুলিশের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ সেপ্টেম্বর একটি পার্টিতে যাওয়ার কথা বলে তাদেরকে ওই ভ্যানের মধ্যে আনা হয়েছিল। এরপর তাদের ওপর অত্যাচার শুরু হয় এবং মাদক চুরির দায়ে হত্যাকাণ্ড ঘটানো হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর তাদের মরদেহ শহরে উপকূলবর্তী একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে তিনজন পুরুষ এবং দুই নারী। গ্রেফতাদের একজনের নিকট থেকে পাওয়া ভিডিওতে বলতে শোনা যায়, আমার মাদক চুরি করলে তার এমন পরিনতি ভোগ করতে হবে। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সংযোগ রয়েছে। ফরাসি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, আর্জেন্টিনায় প্রতি ৩৬ ঘণ্টায় একজন পুরুষের হাতে একজন নারী হত্যার শিকার হন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন