১ অক্টোবর খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র – বর্ণমালা টেলিভিশন

১ অক্টোবর খুলছে না কেওক্রাডং পর্যটন কেন্দ্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ September, ২০২৫ | ৬:০২ 176 ভিউ
পার্বত্য জেলা বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান কেওক্রাডং ০১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খোলার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শামীম আরা রিনি । তিনি বলেন, ‘আমাদের আরও পর্যবেক্ষণ করা দরকার। খুলে দেওয়ার ব্যাপারে বিভিন্ন রকমের তথ্য কালেক্ট করতে হয়। বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স এখনো হাতে পায়নি।’ তিনি আরও বলেন, ‘ইতিবাচক সংবাদ পেলে আমরা গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে জানিয়ে দেব। এটা ০১ অক্টোবর হতে পারে বা তার আশপাশের অন্য কোনো দিনও হতে পারে।’ প্রসঙ্গত, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) মেঘলা পর্যটন কেন্দ্রে এক অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, কেওক্রাডং পর্যটনকেন্দ্র ১ অক্টোবর খুলে দেওয়া হবে। তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আপাতত তা স্থগিত করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার