৭০০ বছরের ইতিহাসের সাক্ষী পোদ্দার বাড়ি – বর্ণমালা টেলিভিশন

৭০০ বছরের ইতিহাসের সাক্ষী পোদ্দার বাড়ি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৪৬ 148 ভিউ
ঐতিহ্য, স্থাপত্য ও শিল্প-কুশলতার এক অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পোদ্দার বাড়ি। যদি সময়মতো এর সংরক্ষণ নিশ্চিত করা যায়, তবে ইতিহাসের গৌরবময় অতীত ধারণ করা এই প্রাসাদোপম স্থাপনাটি হতে পারে দেশের অন্যতম পর্যটন আকর্ষণ। ইট, ঢালাই লোহার ব্র্যাকেট, কাস্ট আয়রনের ভেন্টিলেটর ও গ্রিল, সিরামিক টাইলস, মোজাইক মেঝে আর নিখুঁত নকশার পোদ্দার বাড়ির স্থাপত্যে ফুটিয়ে তুলেছে ইউরোপীয় নান্দনিকতা ও ঔপনিবেশিক যুগের শৈলীর ছাপ। খিলান, কার্নিশ আর ছাদের কারুকাজ বাড়িটিকে দিয়েছে বহুগুণে শৈল্পিক মর্যাদা। দোতলা বিশিষ্ট এই ভবনে রয়েছে ১১০টিরও বেশি কক্ষ, যেখানে ছিল মন্দির, গোসলখানা, নাচঘর, আঁতুড়ঘর, বৈঠকখানা, খাজাঞ্চিখানা, চিত্রশালা, দরবার কক্ষ, গুপ্তপথ ও পান্থশালা। বাড়ির ভেতরে ছিল রমণীদের জন্য তিন দিক ঘেরা পুকুরঘাট, খাল ও কূপ থেকে পানি সরবরাহের ব্যবস্থা, বিশাল ফুলের বাগান ও খেলার মাঠ, যা একে পরিণত করেছে এক প্রাসাদোপম ঐতিহ্যবাহী স্থাপনায়। স্থাপত্যের ধরনে মুঘল, গ্রিক, গান্ধারা ও ঔপনিবেশিক যুগের ছাপের পাশাপাশি স্থানীয় কারিগরদের দক্ষতার প্রমাণ রয়েছে প্রতিটি ইটে। ইতিহাস বলছে, পোদ্দার বাড়ির ঐতিহ্য প্রায় ৭০০ বছরের পুরোনো। রামমোহন পোদ্দার, শশী পোদ্দার, আনন্দ পোদ্দার ও গোপী পোদ্দার ছিলেন এই বংশের খ্যাতনামা ব্যক্তিত্ব। তাদের নামেই গড়ে ওঠা আনন্দবাজার আজও স্থানীয়দের কাছে পরিচিত। ৩৭২ বিঘা জমির মালিকানাধীন এই বিশাল সম্পত্তি বর্তমানে আউয়াল নামে এক আইনজীবীর দখলে রয়েছে। তার দাবি, তার বাবা আনোয়ার হোসেন পোদ্দারদের কাছ থেকে বাড়িটি কিনেছেন। ঐতিহাসিক পানাম নগরের নিকটবর্তী এই বাড়ি সোনারগাঁ পৌরসভার পূর্ব ও উত্তর প্রান্তে অবস্থিত। তবে দুঃখজনক হলেও সত্য, শতাব্দী প্রাচীন এই নিদর্শন আজ অযত্ন-অবহেলায় ধ্বংসপ্রায়। প্রতিদিন ধীরে ধীরে ভেঙে পড়ছে দেয়াল, কার্নিশ আর শৈল্পিক কারুকাজ। বিশেষজ্ঞদের মতে, সময়মতো সংরক্ষণ না করলে অমূল্য এই ঐতিহ্য চিরতরে হারিয়ে যাবে। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, ইতিহাস সমৃদ্ধ দৃষ্টিনন্দন এ বাড়িটি যদি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা যায়, তবে নতুন প্রজন্ম ইতিহাস থেকে অনেক কিছু শিখতে পারবে। অন্যদিকে, দায়িত্বরত কর্মকর্তা সহকারী কাস্টোডিয়ান মো. সিয়াম চৌধুরী জানান, ভবনটি যেহেতু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় নয়, তাই আপাতত কিছু বলা সম্ভব নয়। তবে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে