ট্রেন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত কারিশমা – বর্ণমালা টেলিভিশন

ট্রেন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত কারিশমা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ৩:৫২ 91 ভিউ
চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী কারিশমা শর্মা। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস সম্প্রতি কারিশমা নিজেই তার সোশ্যাল হ্যান্ডেল ইন্সটাগ্রামের মাধ্যমে তার ভক্তদের সঙ্গে এই দুর্ঘটনার খবরটি শেয়ার করেছেন। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানান, কেন তিনি চলন্ত ট্রেন থেকে লাফ দিতে বাধ্য হন। অভিনেত্রী লিখেছেন, ‘গতকাল শুটিংয়ের জন্য চার্চগেটে যাচ্ছিলাম। শাড়ি পরে ট্রেন ধরতে গিয়েছিলাম। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই ট্রেনের গতি বেড়ে যায় এবং আমি দেখি আমার বন্ধুরা ট্রেনটি ধরতে পারেনি। ভয়ে আমি চলন্ত ট্রেন থেকে লাফ দিই। দুর্ভাগ্যবশত, পড়ে গিয়ে আমার মাথায় আঘাত লাগে।’ এই দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি আরও লেখেন, ‘আমার পিঠে ব্যথা, মাথা ফুলে গেছে এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন এবং মাথায় আঘাত গুরুতর কি না, তা জানতে আমাকে একদিনের জন্য হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ দুর্ঘটনার পর থেকে প্রচণ্ড ব্যথায় কষ্ট পাচ্ছেন জানিয়ে কারিশমা লিখেছেন, ‘গতকাল থেকে আমি ব্যথায় ভুগছি, তবে আমি শক্ত আছি। সবাই আমার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করবেন। আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান।’ এদিকে ‘রাগিনী এমএমএস’, ‘উজরা চমন’, ‘হাম’ এবং ‘প্যায়ার কা পঞ্চনামা’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর এমন খবরে তার ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?