সিনেমায় ইমরান হাশমির সঙ্গে রোমান্স করবেন দিশা পাটানি – বর্ণমালা টেলিভিশন

সিনেমায় ইমরান হাশমির সঙ্গে রোমান্স করবেন দিশা পাটানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০৪ 85 ভিউ
প্রায় ১৮ বছর পর সিক্যুয়েল আসছে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন’ সিনেমার। ‘আওয়ারাপন ২’ শিরোনামে নির্মিত হবে এটি। প্রথমটি পরিচালনা করেছিলেন মোহিত সুরি, তবে এবার পরিচালকের দায়িত্বে থাকছেন নিতিন কাক্কর। মুকেশ ভাটের প্রযোজনায় নায়িকাতেও পরিবর্তন আনা হয়েছে। অভিনেত্রী শ্রিয়া সরণের জায়গায় নায়িকা হিসেবে থাকছেন দিশা পাটানি। (সূত্র : পিঙ্কভিলা) ‘আওয়ারাপন’ সিনেমাটি ২০০৭ সালের ২৯ জুন মুক্তি পায়। ছবিতে ইমরান হাশমি ‘শিবম পান্ডিত’ চরিত্রে অভিনয় করেছিলেন। একই চরিত্রে তিনি এবারও ফিরছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রযোজক মুকেশ ভাট এবং পরিচালক নিতিন কাক্কর নিশ্চিত করেছেন, দিশা পাটানি ছবির মূল নায়িকা এবং ইতোমধ্যেই গল্প তার পছন্দ হয়েছে। এবারও গল্প আবর্তিত হবে গ্যাংস্টার জগতকে ঘিরে, তবে রোমান্স এবং আবেগের মাত্রা প্রথমটির তুলনায় দ্বিগুণ থাকবে। গল্পের পাশাপাশি সিনেমার সংগীতেও থাকবে বিশেষ গুরুত্ব। নতুন গানের পাশাপাশি পুরনো কিছু জনপ্রিয় সুরও যুক্ত হতে পারে বলে জানা গেছে। ‘আওয়ারাপন ২’-এর শুটিং শুরু হবে এ বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবরে। শুটিং ২০২৬ সালের শুরুতে শেষ করার পরিকল্পনা রয়েছে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?