সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক কাল – বর্ণমালা টেলিভিশন

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক কাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:১৭ 79 ভিউ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বৈঠক করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। রোববার (৩১ আগস্ট) সিইসির দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, বৈঠকটি সিইসির দপ্তরে অনুষ্ঠিত হবে। এটি ৫ আগস্টের পর প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় কমিশন ভবনে সিইসির সঙ্গে ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেদিন সকাল থেকে আগারগাঁওয়ে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে কমিশন ভবনে প্রবেশে জটিলতা দেখা দেয়। ওই পরিস্থিতিতে বৈঠকটি বাতিল করা হয়। সূত্র বলছে, সোমবারের বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি, কমিশনের প্রস্তুতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা নিয়ে আলোচনা হতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা