অভিনেত্রীকে আপত্তিকর স্পর্শ, ক্ষমা চাইলেন অভিনেতা পবন সিং – বর্ণমালা টেলিভিশন

অভিনেত্রীকে আপত্তিকর স্পর্শ, ক্ষমা চাইলেন অভিনেতা পবন সিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:১০ 88 ভিউ
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী পবন সিংয়ের বিরুদ্ধে আপত্তিকর স্পর্শের অভিযোগ তোলেন ভারতের হরিয়ানার অভিনেত্রী অঞ্জলি রাঘব। এ ঘটনার পর এক ভিডিও বার্তায় অভিনেত্রী জানিয়েছেন, তিনি আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন না। অভিনেত্রীর অভিযোগের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন পবন সিং। এবার অভিনেত্রীর অভিযোগে মুখ খুললেন ভোজপুরি অভিনেতা-সংগীতশিল্পী পবন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩১ আগস্ট) পবন তার ইনস্টাগ্রাম স্টোরিতে সহ-অভিনেত্রীর কাছে ক্ষমাপ্রার্থনা করেন। কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেছেন তিনি। অভিনেতা তার পোস্টে লেখেন, ‘অঞ্জলি ব্যস্ত ছিলাম বলে আপনার লাইভ দেখার সুযোগ পাইনি। আমি যখন এই বিষয়টি জানলাম, তখন খুবই খারাপ লেগেছে। আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমার কোনো ব্যবহার যদি আপনার খারাপ লাগে তবে তার জন্য ক্ষমা চাইছি।’ সম্প্রতি একটি গানের প্রচার অনুষ্ঠানে অঞ্জলি রাঘব ও পবন সিং উপস্থিত ছিলেন। মঞ্চে হঠাৎ অঞ্জলির কোমরে অকারণে হাত রাখেন পবন। শুরুতে বিষয়টি নিয়ে কথা না উঠলেও পরে তা ভিন্ন রূপ নেয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা ধামাচাপা পড়ে গেল হামে শিশু মৃত্যুতে রাষ্ট্রীয় গাফিলতির খবর: সংখ্যা ছাড়াল ৭০০ নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা, জানালেন স্কালোনি হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০ ৩ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করল সৌদি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনে বড় পরিবর্তন সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে?