টেলর সুইফট–কেলসের বাগদানে বিশ্বজুড়ে আলোড়ন – বর্ণমালা টেলিভিশন

টেলর সুইফট–কেলসের বাগদানে বিশ্বজুড়ে আলোড়ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ | ৭:২৮ 73 ভিউ
পপতারকা টেলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয় এবং বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলে। আংটি, সেলিব্রিটি শুভেচ্ছা ও ভক্তদের প্রতিক্রিয়ায় এই বাগদান এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দু। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় সময় গভীর রাতে ইনস্টাগ্রামে যুগল কিছু ছবি শেয়ার করে আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা দেন টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসে। ছবিগুলোতে দেখা যায়, কেলসে হাঁটু গেড়ে বসে আংটি পরাচ্ছেন সুইফটকে। ছবির ক্যাপশনে তারা রসিকতা করে লিখেছেন, “তোমাদের ইংরেজি শিক্ষিকা আর জিম শিক্ষকের বিয়ে হতে যাচ্ছে।” কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ইনস্টাগ্রামে ১ কোটিরও বেশি লাইক পেয়ে যায়। কেলসে সুইফটকে যে আংটিটি উপহার দিয়েছেন সেটি নিউইয়র্কভিত্তিক ব্র্যান্ড আর্টিফেক্স ফাইন জুয়েলারি–র ডিজাইনার কিনড্রেড লুবেকের তৈরি। ছবিতে দুজনকে দারুণ খুশি দেখা যায়। বাগদানের খবর ছড়িয়ে পড়তেই গুগলে টেইলর সুইফটের নাম লিখলে কনফেটি ঝরে পড়তে দেখা গেছে—যা ভক্তদের জন্য ছিল বাড়তি চমক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) থেকে শুরু করে অসংখ্য সেলিব্রিটি এ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেন, “কেলসে দুর্দান্ত খেলোয়াড়, টেইলরও অসাধারণ শিল্পী। তাদের জন্য শুভকামনা।” সুইফট–কেলস জুটি প্রথম আলোচনায় আসে ২০২৩ সালে। কেলসে নিজের ‘নিউ হাইটস’ পডকাস্টে টেইলরের নাম উল্লেখ করলে বিষয়টি নজরে আসে। একই বছর জুলাইয়ে টেইলরের বিখ্যাত এরাস ট্যুর কনসার্টে হাজির হয়েছিলেন কেলসে। এরপর সেপ্টেম্বর মাসে সুইফটকে দেখা যায় কেলসের মায়ের পাশে বসে খেলা উপভোগ করতে। পরে সেটারডে নাইট লাইভ শো-তে হাত ধরে উপস্থিত হয়ে তারা প্রকাশ্যে নিজেদের সম্পর্ক স্বীকার করেন। এরপর থেকে তারা একাধিকবার শিরোনামে আসেন। ২০২৪ সালে কেলসের সুপার বোল জয়ের পর মাঠে তাদের রোমান্টিক মুহূর্ত ভাইরাল হয়। এমনকি টেইলর নিজের জনপ্রিয় গান কার্মা–তেও কেলসের নাম যুক্ত করে ভক্তদের চমকে দিয়েছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“অনুপস্থিত আছি, কিন্তু নীরব নই”, দেশের মানুষের পক্ষে এখনও অটল-অবিচল শেখ হাসিনা ভিনিসিউসের জোড়া গোলে স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটে ব্রাজিল “বুক-পেটে লাথি, রক্ত বমি ও নির্মম মৃত্যু”: সাতকানিয়ার যুবলীগ নেতা হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন পুলিশ ও কারা কর্মকর্তারা ইউনূসের পথেই তারেক রহমানঃ নাম-না-জানা দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাতারে বাংলাদেশের প্রধানমন্ত্রী লোডশেডিং ও ভুতুড়ে বিল: পল্লী বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে খাম্বায় বেঁধে পেটাল ধৈর্যহারা জনতা বিজ্ঞাপনের জন্য নয়, খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে: ইনফান্তিনো মুখ ফিরিয়ে নিলো বৃহৎ উন্নয়ন সহযোগীরা! ঋণ প্রতিশ্রুতিতে সায় মেলেনি, উল্টো বাড়ছে পরিশোধের চাপ দীর্ঘদিন পর ফের উত্তপ্ত পার্বত্যাঞ্চল: সেনাবাহিনী-সশস্ত্র সংগঠন সংঘর্ষে নিহত ১, স্থানীয়ভাবে সেনাসদস্য নিহতের দাবি হাওয়া ভবন বাজেট ১০১: বাজেটের “আকার” বেড়েছে কিন্তু “উকার” কমেছে ড. আসিফ নজরুল- আপনার এক অঙ্গে কতো রূপ? হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে? রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা শুরু হলো ক্রোয়েশিয়া–পানামা ম্যাচ জোড়া গোলের পর রোনালদো বললেন, ‘আই এম ব্যাক’ ফুটবল মহাকাব্যের নায়কের জন্মদিন আজ চিংড়ির নামে পাতে সিলিকা বিষ ইউরোপে তীব্র গরম, দীর্ঘস্থায়ী ‘তাপ বলয়’ সৃষ্টির শঙ্কা হামলা-নাশকতাসহ নানা অভিযোগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪ জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষা চান জামায়াতের নারী এমপি ১১ হত্যা মামলার চার্জশিট হয়নি কোনোটিরই