হৃতিক বনাম রজনীকান্ত—কে কাকে টেক্কা দিচ্ছেন? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৮ August, ২০২৫
৬:২৯ am
202 ভিউ

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

হৃতিক বনাম রজনীকান্ত—কে কাকে টেক্কা দিচ্ছেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ August, ২০২৫ | ৬:২৯ 202 ভিউ
বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির লড়াই আবারও জমজমাট। এবার দুই সুপারস্টার—হৃতিক রোশন ও বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত মুখোমুখি হয়েছেন। গত ১৪ আগস্ট একই দিনে মুক্তি পেয়েছে অয়ন মুখার্জি পরিচালিত ঋতিক রোশনের ‘ওয়ার টু’ এবং লোকেশ কঙ্গরাজ পরিচালিত রজনীকান্তের ‘কুলি’। দুটি সিনেমাই মুক্তির আগে ব্যাপক আলোচনায় ছিল। আবার মুক্তির পর বক্স অফিসে শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। বলিউড অভিনেতা হৃতিক রোশন, কিয়ারা আদভানি ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার টু’ মুক্তির প্রথম দিনেই ঝড় তোলে বক্স অফিসে, যা অব্যাহত রয়েছে। প্রথম দিনে এ সিনেমাটি আয় করে ৫২ কোটি রুপি, দ্বিতীয় দিনে বেড়ে দাঁড়ায় ৫৭.৩৫ কোটি। তবে তৃতীয় দিনে কিছুটা কমে আয় হয়েছে ৩৩.২৫ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র তিন দিনেই ভারতের বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৪২.৬ কোটি রুপি। ট্রেড অ্যানালিস্টদের মতে, চতুর্থ দিন শেষে 'ওয়ার টু' সিনেমাটির আয় ১৫০ কোটির ঘর পার হওয়া সময়ের অপেক্ষা মাত্র। অন্যদিকে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে যে দাপট দেখাতে পারেন সুপারস্টার রজনীকান্ত, তা আবার প্রমাণ করলেন। মুক্তির প্রথম দিনেই তার অভিনীত ‘কুলি’ সিনেমাটি আয় করে ৬৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে কমে দাঁড়ায় ৫৪.৭৫ কোটি এবং তৃতীয় দিনে আয় হয়েছে ৩৮.৬ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র তিন দিনেই সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ১৫৮.৩৫ কোটি রুপি। সেই হিসাবে বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের ‘কুলি’ আয় করেছে হৃতিকের ‘ওয়ার টু’-এর থেকে প্রায় ১৫.৭৫ কোটি রুপি বেশি। যদিও ‘ওয়ার টু’ মুক্তির প্রথম দুই দিনে ধারাবাহিক বৃদ্ধি দেখিয়েছে। অন্যদিকে ‘কুলি’র আয় দ্বিতীয় দিন থেকে কিছুটা কমতির দিকে। বলিউড ও দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির লড়াই আবারও জমজমাট। এবার দুই সুপারস্টার—হৃতিক রোশন ও বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত মুখোমুখি হয়েছেন। গত ১৪ আগস্ট একই দিনে মুক্তি পেয়েছে অয়ন মুখার্জি পরিচালিত ঋতিক রোশনের ‘ওয়ার টু’ এবং লোকেশ কঙ্গরাজ পরিচালিত রজনীকান্তের ‘কুলি’। দুটি সিনেমাই মুক্তির আগে ব্যাপক আলোচনায় ছিল। আবার মুক্তির পর বক্স অফিসে শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। বলিউড অভিনেতা হৃতিক রোশন, কিয়ারা আদভানি ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার টু’ মুক্তির প্রথম দিনেই ঝড় তোলে বক্স অফিসে, যা অব্যাহত রয়েছে। প্রথম দিনে এ সিনেমাটি আয় করে ৫২ কোটি রুপি, দ্বিতীয় দিনে বেড়ে দাঁড়ায় ৫৭.৩৫ কোটি। তবে তৃতীয় দিনে কিছুটা কমে আয় হয়েছে ৩৩.২৫ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র তিন দিনেই ভারতের বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৪২.৬ কোটি রুপি। ট্রেড অ্যানালিস্টদের মতে, চতুর্থ দিন শেষে 'ওয়ার টু' সিনেমাটির আয় ১৫০ কোটির ঘর পার হওয়া সময়ের অপেক্ষা মাত্র। অন্যদিকে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে যে দাপট দেখাতে পারেন সুপারস্টার রজনীকান্ত, তা আবার প্রমাণ করলেন। মুক্তির প্রথম দিনেই তার অভিনীত ‘কুলি’ সিনেমাটি আয় করে ৬৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে কমে দাঁড়ায় ৫৪.৭৫ কোটি এবং তৃতীয় দিনে আয় হয়েছে ৩৮.৬ কোটি রুপি। সব মিলিয়ে মাত্র তিন দিনেই সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ১৫৮.৩৫ কোটি রুপি। সেই হিসাবে বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের ‘কুলি’ আয় করেছে হৃতিকের ‘ওয়ার টু’-এর থেকে প্রায় ১৫.৭৫ কোটি রুপি বেশি। যদিও ‘ওয়ার টু’ মুক্তির প্রথম দুই দিনে ধারাবাহিক বৃদ্ধি দেখিয়েছে। অন্যদিকে ‘কুলি’র আয় দ্বিতীয় দিন থেকে কিছুটা কমতির দিকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন