মিয়ানমারের নির্বাচন ঘিরে ভারত–চীন প্রতিযোগিতা, নজর গোটা অঞ্চলের – বর্ণমালা টেলিভিশন

মিয়ানমারের নির্বাচন ঘিরে ভারত–চীন প্রতিযোগিতা, নজর গোটা অঞ্চলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫ | ৬:১৮ 181 ভিউ
মিয়ানমারের রাজনীতিতে ফের বড় পরিবর্তনের আভাস। চার বছর আগে সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি-কে বন্দি করে ক্ষমতা দখল করেছিল জান্তা। বিদ্রোহীদের ক্রমবর্ধমান চাপ এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে এ বছর ডিসেম্বরে সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য হয়েছে সেনারা। তবে নতুন নিয়মে সু চি-র দল এনএলডি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচন শুধু মিয়ানমারের ভবিষ্যৎ নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। একদিকে চিন চাইছে তাদের বহু প্রতীক্ষিত ‘চীন–মিয়ানমার অর্থনৈতিক করিডর’ প্রকল্পকে পুনরুজ্জীবিত করতে। এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব চিন সরাসরি ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত হবে। অন্যদিকে ভারত আশঙ্কা করছে, মিয়ানমারে যদি বেজিং দৃঢ়ভাবে প্রভাব বিস্তার করে তবে উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ দেখা দেবে। বিশেষজ্ঞরা মনে করছেন, মিয়ানমারের অস্থিরতায় চীন ইতোমধ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রভাবিত করছে। অপরদিকে নয়াদিল্লি সীমিতভাবে কিছু গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখলেও এখনো সক্রিয় উদ্যোগে পিছিয়ে আছে। ফলে নির্বাচনের পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার ওপর নির্ভর করবে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য। এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার সব দেশই মিয়ানমারের দিকে তাকিয়ে আছে। কারণ সীমান্ত অস্থিরতা কেবল ভারত বা চীনের নয়, প্রতিবেশী দেশগুলোর অর্থনীতি ও নিরাপত্তার উপরও প্রভাব ফেলতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন