স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব – বর্ণমালা টেলিভিশন

স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলিকে হত্যার পর লাশ ৮ টুকরো করেন সাদেক: র‌্যাব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ আগস্ট, ২০২৫ | ৭:১৩ 183 ভিউ
আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রীর চরিত্র নিয়ে মন্তব্য করায় অলি মিয়াকে হত‌্যা ক‌রে লাশ ৮ টুকরো করা হয়। এরপর মাথা টয়লেটের ফলস ছাদে রেখে দুটি ট্রাভেল ব্যাগে দেহের ৮ টুকরো টঙ্গীতে রাস্তায় ফেলে দেওয়া হয়। গতকাল রোববার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে র‌্যাব-১ এসব তথ্য জানায়। গ্রেপ্তার আসামিরা হলেন- নরসিংদী সদর থানার করিমপুর এলাকার আব্দুল মোতালেবের ছেলে আপেল মাহমুদ সাদেক (৪২), মজনু মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন রনি (২৫) ও শাওন বেগম (৩২)। নিহত অলি মিয়া একই এলাকার সুরুজ মিয়ার ছেলে। তারা সবাই টঙ্গী এলাকায় থাকতেন। র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) সালমান নূর আলম জানান, গত ৮ আগস্ট টঙ্গীতে মাথা‌বিহীন ৮ টুকরা লাশ উদ্ধারের পর তদন্তে শুরু ক‌রে র‌্যাব। এক পর্যায়ে তিন আসামিকে শনাক্ত করা হয়। পরে পালিয়ে থাকা তিন আসামিকে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিদের দেওয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাব জানায়, নিহত অলি আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলেন। এতে সাদেক উত্তেজিত হন। প‌রে সাদেক ও সাজ্জাদ হোসেন রনি মিলে অলিকে হত্যার পরিকল্পনা করেন। ৬ আগস্ট কৌশলে টঙ্গীর বনমালা রেল‌গেট এলাকায় সাদেকের ভাড়া বাসায় অলিকে আনা হয়। এরপর সাদেক ও সাজ্জাদ মিলে অলিকে ট্রেনের নীচে ফেলে হত্যা করতে রেললাইনে নিয়ে যান। কিন্তু ওই সময় কোনো ট্রেন না থাকায় অলিকে নি‌য়ে সাদেকের বাসায় ফিরে আসেন তারা। এর কিছুক্ষণ পর সাদেক ও রনি রুমের দরজা বন্ধ করে প্রথ‌মে অলির মু‌খে বা‌লিশ চাপা দি‌য়ে হত্যা করেন। প‌রে তার লাশ ৮ টুকরা করেন এবং মাথাটি শরীর থে‌কে আলাদা ক‌রে প‌লি‌থি‌নে পেঁচিয়ে এক‌টি ব‌্যা‌গের ভেত‌রে ভ‌রে টয়লেটের ফলস ছাদে রে‌খে দেন। এদিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ এ মামলার তদন্ত করতে গিয়ে নরসিংদীর করিমপুরের নাসির উদ্দিনের ছেলে বাপ্পী হোসেনকে (২৮) গাজীপুরের গাছা এলাকা থেকে আটক করে। তার দেওয়া তথ্যমতে, টঙ্গীর দত্তপাড়া বনমালা রোডে আপেল মাহমুদ সাদেকের বাসা থে‌কে নিহত অলির মাথা ও কাপড় উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, র‌্যাব যে তিন আসামিকে গ্রেপ্তার করেছে তাদের থানায় আনা হয়েছে। বাপ্পীকে জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের সঙ্গে বৈঠক করতে আজ পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে বৈঠক করতে আজ পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল স্থানীয় নির্বাচনের আগাম প্রস্তুতি নিচ্ছে বিএনপি শুরুতেই বড় চাপে সরকার দুপুরের মধ্যে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস তীব্র গরমে পানির কষ্টে নগরবাসী গাজায় ইসরাইলের হামলায় ১২ ফিলিস্তিনি নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই: ইরান বাজেটে থাকছে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া কিশোর গ্যাং অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন টেলিযোগাযোগ মন্ত্রী টপ অ্যাঙ্গেলে ‘অশালীন ভিডিও’ ধারণ নিয়ে যা বললেন পরীমনি-মিম ‘ইনশাআল্লাহ’ বলে বিশ্বজুড়ে আলোচিত সেই হলিউড অভিনেত্রীকে কুরআন উপহার কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় বাংলাদেশি পর্যটক নিহত সয়াবিন তেলের বাজারে সিন্ডিকেটের নৈরাজ্য রাজধানীর ৪০ ভাগ খুনের নেপথ্যেই রাজনীতি রাজনীতিতে সুবাতাস ঢাকা জেলার অংশ হলো পূর্বাচল