চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনে দিয়ে গেল যুবক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ জুলাই, ২০২৫
১০:৩৪ পূর্বাহ্ণ
131 ভিউ

চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনে দিয়ে গেল যুবক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১০:৩৪ 131 ভিউ
রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রকাশ্যে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছেন এক যুবক- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু মারমা শুক্রবার রাত ১০ টার দিকে বলেন, ভিডিওটি দেখার পর ঘটনাস্থল শনাক্ত করা হয়েছে। কলাবাগান বাস টার্মিনালের অদূরের ঘটনা এটি। যেটি ধানমন্ডি থানার আওতাধীন। এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় আসেননি। এরপরও আমরা তদন্তের কাজ শুরু করেছি। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সেগুলো পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্তের পর গ্রেপ্তারের চেষ্টা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক এক যুবককে চাপাতি হতে ভয় দেখাচ্ছেন কালো প্যান্ট পরা এক ছিনতাইকারী। একপর্যায়ে ব্যাগটি নিয়ে রাস্তা পার হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ওই ছিনতাইকারী। ওই সময় রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। চাপাতি হাতে তাদের সামনে দিয়েই যেতে দেখা যায় ছিনতাইকারীকে। ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে বেশকিছু মানুষ থাকলেও সবাই নির্বিকার তাকিয়ে দেখছিলেন। ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল ধানমন্ডি ৩২ নম্বরের দিকে। নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য