ঘরে ঢুকে ২ নারীকে কুপিয়ে হত্যা – বর্ণমালা টেলিভিশন

ঘরে ঢুকে ২ নারীকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ | ১১:০৩ 241 ভিউ
বগুড়ায় বিয়েকে কেন্দ্র করে বৃদ্ধাসহ দুই নারীকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠেছে। বুধবার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া পৌর এলাকার ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। নিহতরা দুজন সম্পর্কে দাদি শাশুড়ি ও নাতি বউ। এ ঘটনায় বন্যা নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতের পরিবার জানায়, বন্যা এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। স্কুলে পড়ার সময় স্থানীয় সৈকত নামের এক যুবক প্রায়ই তাকে উত্ত্যক্ত করত এবং পরে বিয়ে করতে চায়। কিন্তু বন্যার পরিবার বিয়ে দিতে অস্বীকার করে এবং উত্ত্যক্তের প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সৈকত ও আরও ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত বুধবার রাত ৮টার দিকে ঘরে ঢুকে লাইলী বেওয়া ও হাবিবাকে গলাকেটে এবং বন্যাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত বন্যার ফুপাত ভাই খোকন হোসেন জানান, সৈকত বন্যাকে পছন্দ করে বলে প্রায়ই বিরক্ত করত। বুধবার সন্ধ্যায় বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সৈকতসহ আরও ৭ থেকে ৮ জন ঘরে প্রবেশ করে। তখন বন্যার ভাবি হাবিবা তাদের দেখে গালিগালাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রথমে হাবিবাকে গলায় ছুরিকাঘাত করে। পরে লাইলী বেওয়াকেও গলায় ছুরিকাঘাত করা হয়। তখন বন্যা ছুটে এলে বন্যার পেটে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। অভিযুক্ত পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, দুই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন। আমরা আসামি ধরতে অভিযান শুরু করেছি। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয় রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি ঢাবিতে জঙ্গি সংশ্লিষ্ট বক্তা আনার নেপথ্যে শিবির, অন্ধকারে হল কর্তৃপক্ষ ১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি