ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা: ট্রাম্প – বর্ণমালা টেলিভিশন

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ July, ২০২৫ | ৯:৪২ 138 ভিউ
ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ‘প্যাট্রিয়ট’ পাঠাচ্ছে আমেরিকা। গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটা জানিয়েছেন। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশার কথা জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনে যুদ্ধবিরতির কথা বললেও পুতিন তা মানছেন না বলে অভিযোগ উঠেছে। এমন সময়ই ইউক্রেনকে প্যাট্রিয়ট পাঠানোর কথা জানালেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘নিজের দেশকে রক্ষা করার জন্য উন্নত মানের অস্ত্র দরকার ইউক্রেনের। এ কারণে দেশটিকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল পাঠাবে আমেরিকা।’ ক্ষেপণাস্ত্রের বিনিময়ে ইউক্রেনের কাছ থেকে আমেরিকা অর্থ নেবে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে ঠিক কতগুলো প্যাট্রিয়ট মিসাইল পাঠানো হবে তা জানাননি তিনি। এদিন ফের রুশ প্রেসিডেন্টের সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘তিনি (রাশিয়ার প্রেসিডেন্ট) ভালো কথা বলেন। কিন্তু সন্ধ্যায়ই সবার ওপর বোমা মারেন।’ তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর মধ্যস্থতায় পরে দুই দেশ যুদ্ধবিরতি নিয়ে আলোচনাতে বসে। তবে এখন পর্যন্ত কার্যত সমাধানে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের