পায়ুপথে ২ হাজার পিস ইয়াবা নিয়ে বিএনপি নেতা আটক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ জুলাই, ২০২৫
৭:২২ পূর্বাহ্ণ
207 ভিউ

পায়ুপথে ২ হাজার পিস ইয়াবা নিয়ে বিএনপি নেতা আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুলাই, ২০২৫ | ৭:২২ 207 ভিউ
কক্সবাজারের টেকনাফ থেকে পায়ুপথে মাদক পাচারকালে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বিএনপি নেতা নুর মোহাম্মদ বিজিবির হাতে আটক হয়েছেন। শনিবার (১২ জুলাই) মেরিন ড্রাইভের উখিয়ার ইমামের ডেইলে অস্থায়ী চেকপোস্টে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবি উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন। আটক নূর মোহাম্মদ (৪৯) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মো. ইউছুফ আলীর ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিম বলেন, মেরিন ড্রাইভ দিয়ে মাদক পাচার হচ্ছে সংবাদ পেয়ে শনিবার সকালের তল্লাশি শুরু করে বিজিবি। এক পর্যায়ে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টের কাছে এলে বিজিবির সদস্যরা থামান। এসময় আরোহী নূর মোহাম্মদকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নুর মোহাম্মদ তার পায়ুপথে ইয়াবা রয়েছে বলে জানায়। পরে তার পায়ুপথ থেকে দুটি কালো রঙ্গের বায়ুবিরোধী প্যাকেট উদ্ধার করা হয়। সেখান থেকে বের করা ইয়াবা গুনে দুই হাজার পিস পাওয়া যায়। নুর মোহাম্মদ আরও স্বীকার করেছে, উক্ত ইয়াবা টেকনাফ থেকে কিনে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল জসিম আরও বলেন, এ ব্যাপারে আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ঘটনায় টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গফুর বলেন, দীর্ঘদিন আগে নূর মোহাম্মদকে মৌখিক ভাবে ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছিল এবং তিনি দায়িত্বপালন করে আসছিলেন। শনিবার তিনি মাদকসহ আটক হয়েছে শুনে তাকে বহিষ্কার করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার