নিউজ ডেক্স
আরও খবর
মোগল জাহাজে ডাকাতিতে জড়িত টমাস জোন্সের নামে নিউইয়র্কের সৈকত
শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম
ভারতেই শেখ হাসিনার মৃত্যু কামনা করা আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার কে?
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
কলকাতায় ভারতের প্রথম ম্যাজিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ
ইউরোপের যে ১০ দেশে ঘণ্টাপ্রতি বেতন সবচেয়ে বেশি
দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ল ৩,২৬৬ টাকা
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা : নোয়াখালীতে এনসিপি ও শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে সুপারমার্কেটের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে অন্তর্বর্তী সরকারের কাছে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে নোয়াখালী জেলা এনসিপির সংগঠক হোসাইন আহমেদ গালিব, তানভীরুল ইসলাম, আবু সুফিয়ান, নুর হোসাইন, খোরশেদ আলম, রাহাত, সাংবাদিক মামুন, মাহমুদুল হাসান রাফিসহ অন্যান্য নেতাকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
