চলচ্চিত্র পরিদর্শক পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ জুলাই, ২০২৫
১০:১১ পূর্বাহ্ণ
227 ভিউ

চলচ্চিত্র পরিদর্শক পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ | ১০:১১ 227 ভিউ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চলচ্চিত্র পরিদর্শক (গ্রেড-১০) পদের লিখিত পরীক্ষার তারিখ, কেন্দ্র ও নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বিপিএসসি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদে অনলাইনে আবেদন করা ৩৩৪ জন প্রার্থীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর। পরীক্ষার স্থান নির্ধারিত হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন ভবনে। প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা বাংলাদেশ টেলিটক লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। পরীক্ষার নির্ধারিত সময়ের কমপক্ষে ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষাকক্ষ ত্যাগ করতে পারবেন না। উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে, কাটাকাটি করলে, উত্তরপত্রে ফ্লুইড লাগালে প্রার্থিতা বাতিল হবে। হাজিরা তালিকায় প্রত্যেক প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও নামের পাশে ছবি এবং প্রবেশপত্রের অনুরূপ স্বাক্ষর মুদ্রিত থাকবে। প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি এবং স্বাক্ষর মিলিয়ে দেখা হবে, মিল না থাকলে প্রার্থীকে বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে