২৯ দিনে পাঁচ কোটি ছাড়িয়ে ‘উৎসব’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ জুলাই, ২০২৫
১০:০৪ পূর্বাহ্ণ
243 ভিউ

২৯ দিনে পাঁচ কোটি ছাড়িয়ে ‘উৎসব’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ | ১০:০৪ 243 ভিউ
গেল ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ‘তাণ্ডব’ এবং ‘ইনসাফ’ নিয়ে দর্শক উন্মাদনা বেশি হবে বলে ধারণা করেছিলেন সংশ্লিষ্টরা। তবে এক্ষেত্রে বড় চমক দেখিয়েছে পারিবারিক ঘরানার তারকাবহুল সিনেমা ‘উৎসব’। পরিবার ছাড়া দেখা নিষেধ, এমন ট্যাগলাইন নিয়ে মুক্তি পাওয়া সিনেমাটি সব বয়সিদের মধ্যেই গ্রহণযোগ্যতা পেয়েছে। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে ‘উৎসব’ সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ। মুক্তির ২৯ দিনের মাথায় দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ‘উৎসব’র টিকিট বিক্রি ছাড়িয়ে গেছে ৫ কোটি টাকা। ‘উৎসব’ ঘিরে এমন অভাবনীয় সাড়ায় অভিভূত নির্মাতা তানিম নূর। কণ্ঠে তৃপ্তি নিয়ে এই নির্মাতা গণমাধ্যমকে বলেন, ‘দর্শকের যে ভালোবাসা পাচ্ছি সেটা অভূতপূর্ব। উৎসব যেন আলাদা উৎসবই তৈরি করে দিয়েছে। প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, যারাই ছবিটি দেখেছেন তারাই ছবিটি নিয়ে কথা বলছেন, মানুষকে জানাচ্ছেন। এটা সত্যি দারুণ।’ এরপর তিনি বললেন, আমরা শুরু থেকেই সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিয়ে আসছি, পরিবার ছাড়া দেখা নিষেধ। যারাই আসছেন তারা পরিবার নিয়েই ছবিটি দেখতে আসছেন এবং উপভোগ করছেন। ‘উৎসব’ সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান এশিয়ান গেমসকে বড় স্বপ্ন ছোঁয়ার বিরল সুযোগ হিসেবে দেখছেন লিটন ভারতের বিপক্ষেও ‘প্রীতি নয়’, যথেষ্ট গুরুত্ব দিয়ে খেলবে ব্রাজিল হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন